ads

মঙ্গলবার , ৩১ ডিসেম্বর ২০১৩ | ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

থার্টি ফাস্ট নাইটে সভা-সমাবেশ নিষিদ্ধ

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ডিসেম্বর ৩১, ২০১৩ ৯:২৫ পূর্বাহ্ণ

dmp-logoশ্যামলবাংলা ডেস্ক :  ৩১ ডিসেম্বর মঙ্গলবার রাতে রাজধানীতে যে কোন ধরণের সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে  ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং নগরবাসীর নিরাপত্তার স্বার্থে ওই সিদ্ধান্ত নিয়েছে পুলিশ। ৩০ ডিসেম্বর সোমবার সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে কমিশনার বেনজির আহমেদ ওই তথ্য জানান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আনন্দ-উৎসব উদযাপনের নামে উচ্ছৃঙ্খলতা-রোধে সর্বোচ্চ সতর্ক থাকবে মহানগর পুলিশ। এরপরও ফটকাবাজি, আতশবাজি, অশোভন আচরণ, বেপরোয়া গাড়ি চালানোসহ যেকোন ধরনের উচ্ছৃঙ্খলতা পরিহারের নির্দেশনা দেওয়া হচ্ছে।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, থার্টি ফার্স্ট নাইটে রাজধানীর সার্বিক নিরাপত্তা রক্ষার স্বার্থে পর্যাপ্তসংখ্যক পুলিশ মোতায়েন ছাড়াও বিভিন্ন ক্রসিং, মোড় ও গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ডিএমপির নির্দেশনায় বলা হয়, মহানগরের সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার স্বার্থে রাস্তার ক্রসিং, মোড় কিংবা ফ্লাইওভারে কোন ধরনের জমায়েত বা সমাবেশ করা যাবে না। একইসাথে উন্মুক্ত স্থানেও কোন ধরনের অনুষ্ঠান আয়োজন করা থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হচ্ছে। ওইসব পদক্ষেপের পাশাপাশি বেশ কিছু সড়কে যানচলাচল নিয়ন্ত্রণেও নির্দেশনা দিয়েছে ডিএমপি।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পুলিশ ট্রাফিক বিভাগের যুগ্ম কমিশনার মিলি বিশ্বাস, গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম, যুগ্ম কমিশনার ইব্রাহিম ফাতেমী, উপ-কমিশনার মিডিয়া মাসুদুর রহমান, উপ-কমিশনার ট্রাফিক বিভাগ ইমরান হাবিব সহ পুলিশের উদ্ধতন কর্মকর্তারা।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!