ads

বৃহস্পতিবার , ১২ মার্চ ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মানহানির মামলায় স্থায়ী জামিন পেলেন খালেদা জিয়া

খবর টি পড়েছেন : ১৭০
মানহানির মামলায় স্থায়ী জামিন পেলেন খালেদা জিয়া
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : মানহানির অভিযোগে নড়াইলে করা এক মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে স্থায়ী জামিন দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি আবু জাফর সিদ্দিকী ও এ এস এম আবদুল মোবিন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ জামিন আবেদনের শুনানি শেষে ১২ মার্চ বৃহস্পতিবার ওই আদেশ দেন। আদালতে খালেদার পক্ষে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল।
মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগে ২০১৫ সালের ২৪ ডিসেম্বর খালেদা জিয়ার বিরুদ্ধে নড়াইল সদর আমলি আদালতে ওই মামলা করেন জেলার নড়াগাতী থানার চাপাইল গ্রামের মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান রায়হান ফারুকী ইমাম।
দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে রয়েছেন খালেদা জিয়া।

Shamol Bangla Ads

স্বাস্থ্যগত কারণ দেখিয়ে বিএনপি চেয়ারপারসনের পক্ষে দুই দফা জামিন আবেদন করা হলেও, উচ্চ আদালতে তা নাকচ হয়। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ উন্মুক্ত হলো যাত্রাবাড়ী-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে পরবর্তী সংবাদ স্বাধীনতা পুরস্কার থেকে রইজ উদ্দিনের নাম বাদ

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads