ads

বুধবার , ২৪ এপ্রিল ২০২৪ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মিয়ানমার থেকে জাহাজে দেশে ফিরলেন ১৭৩ বাংলাদেশি

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ২৪, ২০২৪ ২:২৫ অপরাহ্ণ

মিয়ানমার থেকে দেশে ফিরেছেন ১৭৩ বাংলাদেশি নাগরিক। সেখানে কারাভোগ শেষে বুধবার দুপুরে তাদের বহনকারী জাহাজ কক্সবাজার শহরের নুনিয়াছড়া বাঁকখালী নদীর মোহনায় বিআইডব্লিউটিএ ঘাটে এসে পৌঁছায়।

Shamol Bangla Ads

ওই তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান।

জানা যায়, মায়ানমারের রাখাইন রাজ্যের সিতোয়ে কারাগার থেকে মঙ্গলবার ১৭৩ বাংলাদেশি নাগরিক দেশের উদ্দেশে রওনা হন। তাদের নিয়ে মায়ানমারের জাহাজ চিন ডুইন সিতোয়ে বন্দর ত্যাগ করে। আজ দুপুরে জাহাজটি বাংলাদেশের সমুদ্রসীমায় পৌঁছায়।

Shamol Bangla Ads

১৭৩ জনের মধ্যে ১২৯ জন কক্সবাজার, ৩০ জন বান্দরবান, সাতজন রাঙামাটির এবং খাগড়াছড়ি, নোয়াখালী, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, রাজবাড়ী, নরসিংদী ও নীলফামারী জেলার একজন করে রয়েছেন।

Need Ads
error: কপি হবে না!