যশোর প্রতিনিধি : যশোরে যৌথবাহিনী জেলার বিভিন্ন স্থান অভিযান চালায়। এ সময় ৩৫ জনকে আটক করেছে। রবিবার গভীররাত ও সোমবার দুপুর পর্যন্ত শহর এবং আট উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে যৌথবাহিনী এদেরকে আটক করেছে । এ নিয়ে গত ৬ দিনে ২শ ৮৭ জনকে আটক করা হয়েছে।
পুলিশ জানান, আটককৃতদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে। তাদেরকে সোমবার বিভিন্ন মামলায় আটক দেখিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।




