ads

শনিবার , ২৮ ডিসেম্বর ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিজিবি–বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সম্মেলন বাতিল নয়, স্থগিত হয়েছে

খবর টি পড়েছেন : ২৯৯
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন বাতিল নয়, স্থগিত করা হয়েছে। আগামী ফেব্রুয়ারিতে এই সম্মেলন হবে বলে জানিয়েছে বিজিবি।

Shamol Bangla Ads

২৮ ডিসেম্বর শনিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিজিবি সদর দপ্তর।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্মেলন বাতিল বলে বিভিন্ন মাধ্যমে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। এ প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, গত ২০২৪ সালের নভেম্বরে ভারতে বিজিবি ও বিএসএফের মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে উভয় দেশের সম্মিলিত সিদ্ধান্ত ও সমন্বয়ের মাধ্যমে সম্মেলনটি তিন মাস পিছিয়ে আগামী ২০২৫ সালের ফেব্রুয়ারিতে পুনঃনির্ধারণ করা হয়েছে।

Shamol Bangla Ads

এ বিষয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীই সম্মেলনের গুরুত্ব সম্পর্কে অবগত রয়েছে এবং প্রয়োজনীয় প্রস্তুতি প্রক্রিয়া চলমান রয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ এখন সংস্কার না হলে, আর কখনোই হবে না:… পরবর্তী সংবাদ ভারতের পররাষ্ট্রসচিবের সঙ্গে সেনাপ্রধানের বৈঠক গোপনীয় ছিল না:…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads