ads

সোমবার , ৩০ ডিসেম্বর ২০১৩ | ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে আ’লীগ প্রার্থীর সাথে এক মঞ্চে জেলা পরিষদ প্রশাসকসহ সাবেক বিদ্রোহী প্রার্থী

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ডিসেম্বর ৩০, ২০১৩ ৯:৫৩ অপরাহ্ণ

sherpur disশ্রীবরদী (শেরপুর) সংবাদদাতা : দশম জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে এবার আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রকৌশলী একেএম ফজলুল হক চাঁনের সমর্থনে এক মঞ্চে উঠেছেন এক সময়ে তারই কট্টর বিরোধী বলে আলোচিত-সমালোচিত জেলা পরিষদ প্রশাসক এডভোকেট এম এ হালিম ও নবম সংসদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী,  সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান ও এমপি খন্দকার মো. খুররম। ৩০ ডিসেম্বর সোমবার বিকেলে শ্রীবরদী উপজেলার ভায়াডাঙ্গা টেঙ্গরপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় তারা এক মঞ্চে বক্তব্য রাখেন। বিষয়টি দলীয় নেতা-কর্মীসহ সচেতন মহলে বেশ আনন্দ-উচ্ছাসের সৃষ্টিসহ নির্বাচনী এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি করেছে।
ওই নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীবরদী উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও শেরপুর-৩ আসনের আ’লীগ মনোনীত প্রার্থী প্রকৌশলী একেএম ফজলুল হক চাঁন এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক ও সাবেক এমপি এডভোকেট এমএ হালিম, শেরপুর-৩ আসনের সাবেক এমপি ও শেরপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খন্দকার মোহাম্মদ খুররম।
উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহসিনুল বারী রুমীর সভাপতিত্বে জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আ’লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ আল সালেহ, উপজেলা আ’লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা হামিদুর রহমান, রাণীশিমুল ইউপি চেয়ারম্যান আবু সামা কবীর, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, জেলা আওয়ামী আইনজীবী পরিষদের সাংগঠনিক সম্পাদক এডভোকেট তারিকুল ইসলাম ভাসানী, রাণীশিমূল ইউনিয়ন আ’লীগ আহব্বায়ক ও সাবেক চেয়ারম্যান খন্দকার আমান উল্লাহ, উপজেলা কৃষকলীগের আহবায়ক আব্দুল কাদের, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউল আলম রিপন প্রমুখ। বক্তারা আগামী ৫ জানুয়ারী অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনে নৌকাকে জয়ী করতে ঐক্যমত পোষণ করে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সকলের কাছে নৌকায় ভোট চান।

Need Ads
error: কপি হবে না!