ads

বুধবার , ১৭ এপ্রিল ২০২৪ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে আমেরিকাপ্রবাসী জীবন হত্যা মামলায় গ্রেফতার এক আসামির মৃত্যু

স্টাফ রিপোর্টার
এপ্রিল ১৭, ২০২৪ ৯:৪৮ অপরাহ্ণ

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বৈত নাগরিক আব্দুল হালিম জীবনের (৪৮) চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি মো. রকিব হোসেন জিহাদ (২০) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ১৭ এপ্রিল বুধবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। জিহাদ সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের ডাকপাড়া গ্রামের মো. আফিল উদ্দিনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি পুলিশের পরিদর্শক মো. আবুল কালাম আজাদ।

Shamol Bangla Ads

মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের এসআই সাইফুল মালেক বুধবার রাতে জানান, প্রবাসী জীবন হত্যাকাণ্ডে জড়িত জিহাদ ঘটনার সময়কালে ধস্তাধস্তিতে আহত হয়ে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ হেফাজতে চিকিৎসাধীন ছিল। কয়েকদিন আগে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয় এবং সেখানে সে পুলিশ পাহারায় চিকিৎসাধীন ছিল। ওই অবস্থায় বুধবার সকালে সে মারা যায়। তিনি আরও জানান, বৃহস্পতিবার সকালে ময়নাতদন্ত শেষে লাশ শেরপুরে নিয়ে এসে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

উল্লেখ্য, গত ৩০ মার্চ রাতে সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের চরাঞ্চল চুনিয়ারচর এলাকা থেকে জীবনের লাশ উদ্ধার করে পুলিশ। এর ২৪ ঘন্টার মধ্যে হত্যারহস্য উদঘাটন করে এবং ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক সাবেক ইউপি চেয়াম্যান ও ২ নারীসহ ৬ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রউফ (৪৫), একই ইউনিয়নের ডাকপাড়া গ্রামের আবেদ আলীর ছেলে মোবারক মোস্তাক (৩২), মো. আফিল উদ্দিনের ছেলে মো. রকিব হোসেন জিহাদ (২০) ও হযরত আলীর ছেলে মো. কালু মিয়া (২৫), শহরের পূর্বশেরী এলাকায় ভাড়ায় বসবাসকারী ফারুক আহাম্মেদের স্ত্রী রুপা বেগম (২৮) এবং কান্দাশেরীচর এলাকার ফারুক হোসেনের স্ত্রী মনোয়ারা বেগম (৪০)।

Shamol Bangla Ads

গ্রেফতারকৃতদের মধ্যে জিহাদ ও কালু হত্যার সময় ধস্তাধস্তিতে আহত হয়। তাদের পুলিশ হেফাজতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে আদালতে সোপর্দ করা ৪ আসামির মধ্যে ২ নারী স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। এর কয়েকদিন পর কালু সুস্থ হয়ে উঠলে তাকে আদালতে সোপর্দ করা হয় এবং সেও স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!