ads

শুক্রবার , ১২ এপ্রিল ২০২৪ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শাহরুখের বাড়ির সামনে লাখো ভক্তের ভিড়

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ১২, ২০২৪ ৭:৩৩ অপরাহ্ণ

প্রতি বছর ঈদেই বলিউড বাদশা শাহরুখ খানের মুম্বাইয়ের বাড়ির বাইরে জড়ো হন ভক্তরা। প্রিয় অভিনেতাকে সামনে থেকে দেখার আকাঙ্ক্ষায় তার বাড়ির সামনে ভিড় জমান তারা। শাহরুখও তাদের মনের আশা পূরণ করেন। এবার ঈদেও ভক্তদের নিরাশ করলেন না কিং খান।

Shamol Bangla Ads

ঈদের দিন ভক্তদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে হাজির হন সম্মুখে, হাত নাড়েন, চুমু ছুঁড়ে দেন। ভক্তদের তৃষ্ণা মেটান। বৃহস্পতিবার ঈদের বিকেলে বরাবরের মতো হাজির হলেন শাহরুখ।

মান্নাতের বারান্দায় পেতে রাখা ছাদে হাজির হলেন শ্বেত শুভ্র পাঞ্জাবি গায়ে। ততক্ষণে মান্নাতের সামনে লাখো মানুষ সমবেত হয়েছেন। পুরো রাস্তায় তিল ধারণের জায়গা নেই। যেন এক মহান নেতার অপেক্ষায় সমাবেশস্থলে হাজির হয়েছেন লাখো জনতা।

Shamol Bangla Ads

শাহরুখ এলেন হাত নাড়িয়ে ভক্তদের ঈদের শুভেচ্ছা জানালেন। হয়তো রাস্তার দূরের ভক্তদের দেখতে অসুবিধা হচ্ছে তাই উঠে পড়লেন সেই পেতে রাখা ছাদের রেলিংয়ে, ছুঁড়ে দিলেন চুমু। ভক্তদের ঈদ পূর্ণতা পেল যেন প্রিয় নায়কের ছুঁড়ে দেওয়া ভালোবাসায়।

এমনই একটি ভিডিও শেয়ার করেছেন শাহরুখ তার ফেসবুক পেইজে। সেখানে ভক্তদের ঈদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন বিশেষ দিনটি আরো বিশেষ করে দেওয়ার জন্য।

Need Ads
error: কপি হবে না!