ads

শনিবার , ৫ মার্চ ২০১৬ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে মহিলাদের ট্রেনিং প্রশিক্ষণ কর্মশালা

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ৫, ২০১৬ ৭:০৩ অপরাহ্ণ

Sherpur Trianingস্টাফ রিপোর্টার : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের আওতায় ‘নারী উদ্যোক্তা উন্নয়ন ও সম্প্রসারণ কর্মসূচী’র অংশ হিসেবে শেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর মিলনায়তনে ৮ দিনব্যাপী বেসিক বিউটিফিকেশন কোর্স ও বেসিক সেলাই কাটিং কোর্স শুরু হয়েছে। ৫ মার্চ শনিবার সকালে দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির উদ্যোগে আয়োজিত ওই প্রশিক্ষণ কর্মশালার প্রকল্প পরিচালক কফিল উদ্দিন (উপ-সচিব), মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের উপ-সচিব মো. এ. জাফর সরকার, জয়িতা ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. শাখাওয়াত হোসেন কর্মশালার কার্যক্রম পরিদর্শন করেন। ওইসময় শেরপুর চেম্বার ভবনে আয়োজিত এক আলোচনা সভায় চেম্বার অব কমার্সের সভাপতি ও এফবিসিসিআই’র পরিচালক মো. মাসুদসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
৩ মার্চ থেকে শুরু হওয়া এ প্রশিক্ষণ কর্মশালা চলবে ১০ মার্চ পর্যন্ত। এতে বিউটিফিকেশনের প্রশিক্ষক হিসেবে আছেন আঞ্জুমানারা শেখ মিষ্টি ও শ্রাবস্তি এবং টেইলারিংয়ে প্রশিক্ষক রয়েছেন দিলরুবা হুসনা ও খালেদা আক্তার। কর্মশালার দু‘টি বিভাগে ২০ জন করে মোট ৪০ নারী অংশ নিচ্ছেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!