শেরপুরে জেলা আইনজীবী সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৯ মার্চ মঙ্গলবার সন্ধ্যায় শহরের মাধবপুরস্থ উৎসব কমিউনিটি সেন্টারে আয়োজিত ইফতার মাহফিলে শেরপুর-১ (সদর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. ছানুয়ার হোসেন ছানু প্রধান অতিথি এবং জেলা ও দায়রা জজ মোহাম্মদ তৌফিক আজিজ বিশেষ অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য রাখেন।

আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান, অতিরিক্ত জেলা ও দায়রা জজ আব্দুস সবুর মিনা, ভারপ্রাপ্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. সালামত উল্লাহ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম ও সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য্য।
জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট এমকে মুরাদুজ্জামানের সভাপতিত্বে ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে সহ বিচারকগণ, সমিতির সাবেক সভাপতি এ্যাডভোকেট চন্দন কুমার পাল পিপি, এ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম, এ্যাডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসী ও এ্যাডভোকেট রফিকুল ইসলাম আধার, সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আব্দুল কাদের খান, এ্যাডভোকেট সাখাওয়াত উল্লাহ তারা, এ্যাডভোকেট ইমাম হোসেন ঠান্ডু, এ্যাডভোকেট খন্দকার মাহবুবুল আলম রকীব, এ্যাডভোকেট তারিকুল ইসলাম ভাসানী ও এ্যাডভোকেট মমতাজ উদ্দিন মুন্নাসহ সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আবুল মানসুর স্বপন।




