ads

শনিবার , ২৪ জুন ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সেপ্টেম্বরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন : ভিডিওকনফারেন্সে থাকতে পারেন পুতিন

খবর টি পড়েছেন : ১,০১৯
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

আগামী সেপ্টেম্বর মাসে উদ্বোধন হতে যাচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। উদ্বেধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যোগ দিতে পারেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান এ কথা জানিয়েছেন।

Shamol Bangla Ads

শনিবার (২৪ জুন) বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) আবিষ্কৃত দেশের প্রথম স্মার্টফোনভিত্তিক ‘সূর্য বিদ্যুৎ’ অ্যাপের উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মন্ত্রী।

ইয়াফেস ওসমান বলেন, ‘শতভাগ বিদ্যুৎ সুবিধার আওতায় এসেছে সারাদেশ। চাহিদা বাড়লে মাঝে মাঝে সংকট হয়, তখন মানুষ কষ্ট পায়। এতে সরকারও কষ্ট পায়। বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির জন্য এ সমস্যা হয়েছিল। সেই সমস্যা অনেকটা কাটিয়ে উঠেছে বাংলাদেশ।’

Shamol Bangla Ads

ইয়াফেস ওসমান আরও বলেন, ‘আইনস্টাইনের তত্ত্ব অনুযায়ী আমি মনে করি, আমরা যদি শক্তি (বিদ্যুৎ) দিতে পারি, মানুষ জীবন বদলে ফেলতে পারে।’

এর আগে সৌরবিদ্যুৎ ব্যবহারকারীদের জন্য বিসিএসআইআর উদ্ভাবিত স্মার্টফোন অ্যাপ ‘সূর্য বিদ্যুৎ’ উদ্বোধন করেন ইয়াসেফ ওসমান। যেটি আগামী ৭২ ঘণ্টার মধ্যে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে ব্যবহার করা যাবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ পরিশ্রম ছাড়া কোন জাতি উন্নতি করতে পারে না… পরবর্তী সংবাদ রাজকীয় অতিথি হিসেবে হজে গেলেন রাষ্ট্রপতি

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads