হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি : আসন্ন উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে কিশোরগঞ্জের হোসেনপুরে বড় দু’দলের একক চেয়ারম্যান প্রার্থীদের বিরামহীন গণসংযোগে উপজেলার সর্বত্রই এখন আন্দনঘন পরিবেশ বিরাজ করছে। প্রত্যন্ত গাম-গঞ্জের চায়ের দোকান থেকে শুরু করে বিভিন্ন ব্যাবসা প্রতিষ্ঠান ও অফিস পাড়ায় প্রতিদিন ভোর থেকে গভীর রাত পর্যন্ত চলছে আওয়ামীলীগ ও বিএনপির প্রার্থী ও সমর্থকদের অব্যাহত গণসংযোগ। কেননা গত নির্বাচনে স্বল্প ভোটের ব্যবধানে জাতীয় পার্টির প্রার্থী আব্দুল কাদির স্বপনের সাথে দু-জনেই পরাজিত হয়েছিলেন।এবার জাতীয় পার্টির কোন প্রার্থী না থাকায় দু-দলের একক প্রার্থীদের মধ্যে কে হবেন আগামী উপজেলা নির্বাচনে সুযোগ্য চেয়ারম্যান তা নিয়ে চলছে ভোটারদের মধ্যে নানা হিসাব-নিকাশ। পাশাপাশি অব্যাহত রয়েছে আওয়ামীলীগ ও বিএনপির প্রার্থীর স্বপক্ষে বিরামহীন গণসংযোগ।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে হোসেনপুর পৌর এলাকায় গণসংযোগ করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও দলের একক চেয়ারম্যান প্রার্থী মোঃ আযুব আলী। এ সময় সাথে ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শাহ্ মাহবুবুল হক,সাবেক আড়াইবাড়িয়া ইউপি চেয়ারম্যান আব্দুল বাতেন ফরিদ,যুব লীগের সভাপতি এম.এ হালিম প্রমূখ সহ শতার্ধিক নেতা কর্মী ও সমর্থক।একই সময়ে উপজেলার সিদলা ও জিনারী ইউনিয়নের প্রত্যন্ত গাম-গঞ্জে গনসংযোগ করেন উপজেলা বিএনপির আহবায়ক ও দলের একক চেয়ারম্যান প্রার্থী মোঃ জহিরুল ইসলাম মবিন।তার সাথেও ছিলেন শতাধিক দলীয় নেতাকর্মী ও সমর্থক।
হোসেনপুরে মহান শহীদ দিবস-২০১৪ উদ্যাপন উপলক্ষে প্রস্ততিমূলক সভা

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি : কিশোরগঞ্জের হোসেনপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে ১১ ফেব্র“য়ারী মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ হলরুমে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০১৪ যথাযোগ্য মর্যাদায় উদ্যাপনের লক্ষে এক প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন-উপজেলা পরিষদ চেয়ারম্যানম্যান আব্দুল কাদির স্বপন,আওয়ামীলীগের সভাপতি আযুব আলী,সহ সভাপতি জহিরুল হক নরু মিয়া,সাধারন সম্পাদক শাহ্ মাহবুবুল হক প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন সরকারী বেসরকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান,সাংবাদিকবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।




