বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) সংবাদদাতা : ঠাকুরগাঁওয়ের জগদল সীমান্তে বাংলাদেশী যুবক সাইদুল ইসলামকে (২৫) ধরে নিয়ে গেছে ভারতীয় উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুর থানার কুকরাদহ ক্যাম্পের বিএসএফ সদস্যরা।
এলাকাবাসী ও বিজিবি সূত্রে জানা গেছে, রাণীসংকৈল উপজেলার ভদ্রুশ্বরী কলনী গ্রামের জালাল উদ্দীনের ছেলে সাইদুল ইসলামসহ ৫/৬ জন যুবক মিলে রবিবার সকাল ১১টায় জগদল সীমান্তের ৩৭৪/১এস সাব-পিলারে নিকট নাগর নদীতে মাছ ধরতে গেলে ওইসময় ভারতীয় উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুর থানার কুকরাদহ ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে ধাওয়া করে সাইদুল ইসলামকে আটক করে শারিরীক নির্যাতন চালিয়ে তাকে ওপারের ক্যাম্পে ধরে নিয়ে যায় । এঘটনায় সীমান্ত এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে বিজিবির পক্ষ থেকে পত্র প্রদানের মাধ্যমে তীব্র প্রতিবাদ জানানো হয়। এব্যাপারে নাগরভিটা বিজিবি কোম্পানী সদর দপ্তরের কোম্পানী কমান্ডার সুবেদার রেজাউল করিমের কাছে জানতে চাওয়া হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন।




