সাতক্ষীরা প্রতিনিধি : জামায়াত-শিবিরের হামলায় যাদের বাড়ী-ঘর ক্ষতিগ্রস্থ হয়েছে প্রধান মন্ত্রীর নির্দেশে তাদের বাড়ী-ঘর নির্মাণের কাজ শুরু করেছে বিজিবি। সহিংসতায় সাতক্ষীরা জেলায় শতাধিক আ.লীগ নেতা-কর্মীসহ সংখ্যালঘুদের বাড়ী-ঘর ভাংচুর ও অগ্নিসংযোগ করে জামায়াত-শিবির। ২০ জানুয়ারী প্রধানমন্ত্রী ক্ষতিগ্রস্থদের অনুদান প্রদানের সময় বাড়ী-ঘর পুন:নির্মানের নির্দেশ দেন বিজিবিকে। তারই ধারাবাহিকতায় আজ থেকে সাতক্ষীরা সদর উপজেলা আগড়দাড়ি ই্উনিয়নে শুরু হয়েছে পাকাবাড়ী নির্মাণের কাজ।

সাতক্ষীরা বিজিবি-৩৮ এর অধিনায়ক লেঃ কর্ণেল কে এম ইমাম আহসান জানান, প্রথম পর্যায়ে সহিংসতায় নিহত ১৬ জনের বাড়ী নির্মাণের কাজ শুরু হয়েছে। পর্যায়ক্রমে ক্ষতিগ্রস্থ সকলের বাড়ী নির্মানের কাজ সম্পন্ন করা হবে।




