ads

মঙ্গলবার , ১২ মার্চ ২০২৪ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রোজায় খোলা থাকবে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় : আপিল বিভাগ

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ১২, ২০২৪ ১:০১ অপরাহ্ণ

রমজান মাসে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল খোলা রাখার সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। এ আদেশের ফলে রমজানে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল খোলা রাখতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। ১২ মার্চ মঙ্গলবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। এতে আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।

Shamol Bangla Ads

গত ৮ ফেব্রুয়ারি রোজার প্রথম ১০ দিন প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত জানিয়ে প্রজ্ঞাপন দেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। একই দিন শিক্ষা মন্ত্রণালয়ও বিজ্ঞপ্তি দেয়। এতে ১১ থেকে ২৫ মার্চ পর্যন্ত মোট ১৫ দিন সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত জানানো হয়।

যানজট, শিশুদের মধ্যে রোজা রাখার চর্চা গড়ে তোলা, রোজা রেখে ক্লাস করা কষ্টের ইত্যাদি যুক্তিতে প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন শফিউর রহমান চৌধুরী নামের এক ব্যক্তি।

Shamol Bangla Ads

শুনানির পর রুলসহ আদেশ দিলেন উচ্চ আদালত। এরপর গত ১০ মার্চ রোজায় প্রাথমিক বিদ্যালয় এবং সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয় খোলা রাখার বিষয়ে সরকারের সিদ্ধান্ত স্থগিত করে আদেশ দিয়েছিলেন হাইকোর্ট।

Need Ads
error: কপি হবে না!