ads

মঙ্গলবার , ৫ মার্চ ২০২৪ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় আহত ব্যবসায়ীর মৃত্যু

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী
মার্চ ৫, ২০২৪ ১২:৩৬ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ী শহরের বাসিন্দা অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী ও বর্তমান পার্টস ব্যবসায়ী সড়ক দুর্ঘটনায় আহত দুলাল মিয়া (৬২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

Shamol Bangla Ads

গত বুধবার (২৮ ফেব্রুয়ারি) জামালপুরে সড়ক দুর্ঘটনার শিকার হলে ময়মনসিংহ ডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার (৪ মার্চ) রাত এগারোটার দিকে তিনি মারা যান।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত বুধবার দুলাল মিয়া নিজের অটোবাইক পার্টসের দোকানের জন্য পার্টস কিনতে সিএনজিযোগে জামালপুর যান। জামালপুর ব্রিজে সিএনজি থেকে নেমে রাস্তা পারাপারের জন্য দাড়িয়ে ছিলেন। এসময় একটি বেপরোয়া গতির মোটরসাইকেল তাকে চাপা দিয়ে চলে যায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে জামালপুর ও পরে ময়মনিংসহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত এগারোটার দিকে তিনি মারা যান।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!