ads

বুধবার , ২৮ ফেব্রুয়ারি ২০২৪ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শপথ নিলেন সংরক্ষিত আসনের সংসদ সদস্যরা

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ২৮, ২০২৪ ৮:৩২ অপরাহ্ণ

শপথ নিয়েছেন সংরক্ষিত মহিলা আসনে নির্বাচিত সংসদ সদস্যরা। আজ বুধবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে তাঁদের শপথ পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। পরে তাঁরা শপথ বইয়ে স্বাক্ষর এবং সংসদ অধিবেশনে যোগদান করেন। শপথ অনুষ্ঠানে সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরীসহ বেশ কয়েকজন সংসদ সদস্য উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

শপথ পরিচালনা করেন জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম। স্পিকার প্রথমে আওয়ামী লীগ থেকে নির্বাচিত সংরক্ষিত আসনের ৪৮ জন এমপিকে শপথ পড়ান। পরে তিনি বিরোধী দলের দুজন এমপিকে শপথবাক্য পাঠ করান।

নির্বাচন কমিশনের সংরক্ষিত নারী আসনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা (যুগ্ম সচিব) মুনিরুজ্জামান তালুকদার গত ২৫ ফেব্রুয়ারি নির্বাচনী আইনের ১২ ধারা অনুযায়ী, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৫০ জন প্রার্থীকে নির্বাচিত ঘোষণা করেন।

Shamol Bangla Ads

নির্বাচনের বিধি অনুযায়ী, সরাসরি ভোটে জয়ী দলগুলোর আসনসংখ্যার অনুপাতে নারী আসন বণ্টন করা হয়। জোট শরিক ও স্বতন্ত্র প্রার্থীদের সমর্থনে ৪৮টি সংরক্ষিত নারী আসনে প্রার্থী মনোনয়ন দেয় ক্ষমতাসীন আওয়ামী লীগ। বিরোধী দল জাতীয় পার্টি মনোনয়ন দিয়েছিল দুটি আসনে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!