ads

বৃহস্পতিবার , ১৫ ফেব্রুয়ারি ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জিআই অনুমোদন পেল আরও ৩ পণ্য

খবর টি পড়েছেন : ৩৬১
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

দেশের আরও ৩টি পণ্যকে ভৌগলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে অনুমোদন দিয়েছে শিল্প মন্ত্রণালয়। পণ্যগুলো হলো- যশোরের খেজুরের গুড়, রাজশাহীর মিষ্টি পান ও জামালপুরের নকশিকাঁথা।

Shamol Bangla Ads

বৃহস্পতিবার শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর (ডিপিডিটি) পণ্যগুলোকে জিআই স্বীকৃতি দিয়ে জার্নাল প্রকাশ করে। এ নিয়ে বাংলাদেশে অনুমোদিত মোট জিআই পণ্যের সংখ্যা দাঁড়িয়েছে ৩১টি। শিল্প মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ১২ ফেব্রুয়ারি ৪টি পণ্যকে জিআই হিসেবে অনুমোদন দেয়া হয়। এসব পণ্য হলো- রংপুরের হাঁড়িভাঙ্গা আম, মৌলভীবাজারের আগর ও আগর আতর এবং মুক্তগাছার মণ্ডা। এর কিছুদিন আগে টাঙ্গাইল শাড়ি, নরসিংদীর অমৃতসাগর কলা ও গোপালগঞ্জের রসগোল্লাকে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দেয় শিল্প মন্ত্রণালয়।

Shamol Bangla Ads

প্রসঙ্গত, ২০১৬ সালে জামদানি শাড়িকে বাংলাদেশের প্রথম জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। এরপর স্বীকৃতি পায় আরও ২০টি পণ্য।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শনিবার থেকে ৮ মিনিট পরপর চলবে মেট্রোরেল পরবর্তী সংবাদ সংরক্ষিত নারী আসন : জাপার মনোনয়ন পেলেন সালমা…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads