ads

সোমবার , ২৬ ফেব্রুয়ারি ২০২৪ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

খোরশেদ আলম, ঝিনাইগাতী
ফেব্রুয়ারি ২৬, ২০২৪ ৭:১২ অপরাহ্ণ

ঝিনাইগাতীতে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে পরিবহন মালিক, চালক ও শ্রমিকদের সাথে সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ ফেব্রুয়ারি সোমবার দুপুরে ঝিনাইগাতী থানা পুলিশের উদ্যোগে থানা কমপ্লেক্স ভবনে ওই সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো. আরাফাতুল ইসলাম।

Shamol Bangla Ads

ওইসময় তিনি সড়ক দুর্ঘটনা প্রতিরোধ,পরিবহন সেক্টরে শৃঙ্খলা রক্ষা, গণপরিবহনের চালক এবং সহযোগীদের সচেতনতাসহ যাত্রীসেবার মান উন্নয়নের লক্ষ্যে ট্রাফিক আইন মেনে চলতে আহ্বান জানান। এছাড়াও তিনি লাইসেন্স ছাড়া গাড়ি না চালানো, গাড়ি চালানোর আগে ওই গাড়ির কাগজপত্র বা ফিটনেস ঠিক আছে কিনা তা নিশ্চিত হওয়াসহ সতর্ক থেকে সবর্দা গাড়ি চালানোর পরামর্শ প্রদান করেন।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমদ বাদলের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন শ্রমিক নেতা রাজু আহমেদ, শহিদুল ইসলাম রজব, সেলিম আহমেদ, ফকির সাইফুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফারুক আহমেদ, উপজেলা ট্রাক শ্রমিক সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফকির আব্দুল্লাহ আল মামুন, সাবেক ইউপি চেয়ারম্যান ও ট্রাক মালিক আইয়ুব আলী ফর্সা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন এসআই রাজিব সাহা।

Shamol Bangla Ads

মতবিনিময় সভায় বিভিন্ন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ, পরিবহন মালিক, চালক ও শ্রমিকগণসহ পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!