ads

শনিবার , ৪ মার্চ ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সীতাকুণ্ডে অক্সিজেন প্লান্টে বিস্ফোরণে নিহত ৫

খবর টি পড়েছেন : ৩৯০
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

চট্টগ্রামের সীতাকুণ্ডের কদমরসূল এলাকায় ‘সীমা অক্সিজেন লিমিটেড’ নামে একটি অক্সিজেন প্লান্টে বিস্ফোরণ থেকে আগুন লেগেছে। এতে পাঁচজন নিহত ও দগ্ধ হয়েছেন অনেকেই। তাদের মধ্যে অন্তত ১৫ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট। হতাহতদের উদ্ধারের চেষ্টা চলছে। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Shamol Bangla Ads

ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সুলতান মাহমুদ বলেন, এটি অনেক বড় ধরনের একটি বিস্ফোরণ। সীতাকুণ্ড উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. শাহাদৎ হোসেন জানান, ফায়ার সার্ভিস, পুলিশ ও উপজেলা প্রশাসন দুর্ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালাচ্ছে।

ঘটনাস্থলে থাকা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলম জানান, এ পর্যন্ত পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফায়েল আহমেদ বলেন, বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে পুরো অক্সিজেন প্লান্টটিই ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্ফোরণের পর আগুন লাগায় ধোঁয়া বহু দূর থেকে দেখা যাচ্ছে।

Shamol Bangla Ads

গত বছরের ৪ জুন এই অক্সিজেন প্লান্ট থেকে পৌনে এক কিলোমিটার দূরে বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগে। ডিপোর কিছু কনটেইনারে থাকা রাসায়নিক পদার্থের কারণে দফায় দফায় বিস্ফোরণ ঘটে। এতে অন্তত ৫০ জন নিহত ও দুই শতাধিক মানুষ আহত হন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ফুলপরীকে নির্যাতন: ছাত্রলীগের সানজিদাসহ ৫ ছাত্রী বহিষ্কার পরবর্তী সংবাদ নির্বাচনে না এলে বিএনপিই অস্তিত্ব সংকটে পড়বে :…

সর্বশেষ - চট্টগ্রাম বিভাগ

Shamol Bangla Ads