ads

সোমবার , ২৬ ফেব্রুয়ারি ২০২৪ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মেসির শেষ মুহূর্তের গোলে মায়ামির রক্ষা

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ২৬, ২০২৪ ৩:০৪ অপরাহ্ণ

যুক্তরাষ্ট্রের লিগে সবচেয়ে সফল দলগুলোর একটি এলএ গ্যালাক্সি। এখানে খেলেছেন ডেভিড বেকহ্যাম, লেন্ডন ডনোভান, হাভিয়ের হার্নান্দেজ কিংবা জ্বলাতন ইব্রাহিমোভিচের মত তারকারা। এই এলএ গ্যালাক্সির বিপক্ষে মৌসুমের দ্বিতীয় ম্যাচে এসেই হারের মুখে ছিল ইন্টার মায়ামি।

Shamol Bangla Ads

তবে লিওনেল মেসির শেষ মুহূর্তের দুর্দান্ত গোলে রক্ষা পেল ইন্টার মায়ামি। দলটির সঙ্গে ১-১ গোলে ড্র করে মাঠ ছেড়েছে মেসিবাহিনী।

এদিন হাড্ডাহাড্ডি লড়াই হয় দুই দলের মধ্যে। যদিও আক্রমণ-পাল্টা আক্রমণে এগিয়ে ছিল গ্যালাক্সি। প্রথমার্ধের লড়াইয়ে গোলের দেখা পায়নি কেউ। বিরতির পর ৭৫ মিনিটে এগিয়ে যায় গ্যালাক্সি। এ সময় মার্ক দেলগাদোর বাড়িয়ে দেওয়া বল পেয়ে বাম পায়ের শটে জালে জড়ান দিজান জোভেলজিক। তার গোলে ৯০ মিনিট পর্যন্ত এগিয়ে থাকে গ্যালাক্সি।

Shamol Bangla Ads

কিন্তু যোগ করা সময়ে (৯০+২) জর্ডি আলবার বাড়িয়ে দেওয়া বল পেয়ে বাম পায়ের শটে জালে জড়িয়ে সমতা ফেরান মেসি। তাতে ১-১ গোলের সমতা নিয়ে শেষ হয় ম্যাচ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!