ads

সোমবার , ২৬ ফেব্রুয়ারি ২০২৪ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যা, আটক ৪

রেজাউল করিম বকুল
ফেব্রুয়ারি ২৬, ২০২৪ ২:৪৩ অপরাহ্ণ

শেরপুরের শ্রীবরদীতে তর্কাতর্কির জের ধরে মো. বিপ্লব (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীকে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। ২৫ ফেব্রুয়ারি রবিবার মধ্যরাতে ওয়াজ শুনে বাড়ি ফেরার পথে উপজেলার সদর ইউনিয়নের দহেরপাড় এলাকায় ওই হামলার ঘটনা ঘটে।

Shamol Bangla Ads

নিহত বিপ্লব পার্শ্ববর্তী জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার দড়িপাড়া গ্রামের মো. কাবিল মিয়ার ছেলে। সে শ্রীবরদী উপজেলার দহেরপাড় এলাকায় নানা হাজি আব্দুল মজিদের বাড়িতে থেকে মোহাম্মদ আলী মেমোরিয়াল বিদ্যানিকেতনে পড়াশোনা করে আসছিল। সে চলতি এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে পরীক্ষা দিচ্ছিল। এদিকে এ ঘটনায় ইতোমধ্যে ৪ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হচ্ছে অভিযুক্ত আরিফ হোসেন, মোখলেছ, মনির ও ডিপটি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার রাতে শ্রীবরদী উপজেলার মামদামারী কান্দাপাড়া ইবতেদায়ী মাদ্রাসায় ওয়াজ শুনতে আসে বিপ্লব। সেখানেই পার্শ্ববর্তী চরশিমুলচুড়া গ্রামের মোশাররফ হোসেন নুদার ছেলে ও স্থানীয় কিশোর গ্যাংয়ের নেতা আরিফ হোসেন ও তার সঙ্গীদের সঙ্গে বিপ্লবের কথা কাটাকাটি হয়। পরে ওয়াজ শুনে নানার বাড়ি ফেরার পথে আরিফ ও তার সহযোগীরা বিপ্লবের ওপর হামলা চালিয়ে পিটিয়ে ও ধারালো ছুরির আঘাতে গুরুতর আহত করে।

Shamol Bangla Ads

এরপর বিপ্লবকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে রাতেই তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে সোমবার ভোরে কর্তব্যরত চিকিৎসক বিপ্লবকে মৃত ঘোষণা করেন।

স্বজনদের অভিযোগ, চরশিমুলচুড়ায় একটি কিশোর গ্যাং গঠন করে অভিযুক্তরা সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছে। তারা এসব সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বিষয়টি নিশ্চিত করে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাইয়ুম সিদ্দিকী বলেন, এ ঘটনায় ৪ জনকে আটক করা হয়েছে। ওই ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান চলছে।

Need Ads
error: কপি হবে না!