ads

শনিবার , ১৭ মে ২০১৪ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এসএসসিতে পাশের হার ৯১.৩৪ শতাংশ

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মে ১৭, ২০১৪ ৮:৫০ অপরাহ্ণ

40_59শ্যামলবাংলা ডেস্ক : চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় পাশ করেছে ৯১.৩৪ শতাংশ শিক্ষার্থী। এবছর জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৪২ হাজার ২শ ৭৬ জন। ১৭ মে শনিবার সকাল ১০টায় গণভবনে শিক্ষা বোর্ড চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এসএসসি পরীক্ষার ফলের কপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেন।
গত ৯ ফেব্রুয়ারি এসএসসি পরীক্ষা শুরু হয়ে শেষ হয় ২২ মার্চ। ১০টি শিক্ষা বোর্ডের অধীনে এবার এ পরীক্ষায় অংশ নেয় ১৪ লাখ ৩২ হাজার ৭২৭ শিক্ষার্থী। গত বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ছিল ৮৯ দশমিক ০৩ শতাংশ। জিপিএ ৫ পেয়েছিল ৯১ হাজার ২শ ২৬ জন শিক্ষার্থী।
ফল প্রকাশের পর তা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এ ছাড়া যে কোনো মোবাইল ফোন অপারেটর থেকে এসএমএসের মাধ্যমে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল জানা যাবে।
ফল জানতে এসএসসি লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে পরীক্ষার সাল লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানানো হবে।

Need Ads
error: কপি হবে না!