ads

সোমবার , ২৬ ফেব্রুয়ারি ২০২৪ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ছাত্রলীগ নেতা শহীদ আব্দুর রশিদের ২৮তম মৃত্যুবার্ষিকী আজ

স্টাফ রিপোর্টার
ফেব্রুয়ারি ২৬, ২০২৪ ১:২৭ অপরাহ্ণ

শেরপুরে প্রয়াত আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলীর একমাত্র ছেলে, জেলা ছাত্রলীগের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক শহীদ আব্দুর রশিদের ২৮তম মৃত্যুবার্ষিকী আজ (২৬ ফেব্রুয়ারি)। ১৯৯৬ সালের এই দিনে তৎকালীন বিএনপি সরকারবিরোধী আন্দোলনে প্রতিপক্ষের গুলিতে ছাত্রলীগ নেতা আব্দুর রশিদ শহীদ হন।

Shamol Bangla Ads

সেই আন্দোলনের ধারাবাহিকতায় দীর্ঘ ২১ বছর পর ক্ষমতায় আসে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার। ওই মেয়াদেই তৎকালীন কৃষিমন্ত্রী ও বর্তমানে সংসদের উপনেতা বেগম মতিয়া চৌধুরীর প্রচেষ্টায় নালিতাবাড়ীতে শহীদ আব্দুর রশিদ মহিলা কলেজ প্রতিষ্ঠিত হয়।

পরবর্তীতে পারিবারিক উদ্যোগে শেরপুর শহরের বুলবুল সড়কে শহীদ আব্দুর রশিদ মেমোরিয়াল একাডেমী ও শহীদ আব্দুর রশিদ কমার্স কলেজ প্রতিষ্ঠিত হয়েছে।

Shamol Bangla Ads

এদিকে দিনটি উপলক্ষে পারিবারিক উদ্যোগে মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

Need Ads
error: কপি হবে না!