ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির কাঠালিয়া উপজেলার আওরাবুনিয়া গ্রামে জমি নিয়ে বিরোধে এক জনকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।

জানা গেছে, মোঃ আব্দুল মন্নান হাওলাদারের সাথে পার্শ্ববতী মোজাম্মেল বিশ্বাস এর সাথে জমি নিয়ে দীর্ঘ দিন যাবত বিরোধ চলে আসছে। গতকাল বুধবার বিকাল ৪টায় দিকে মান্নানের বসৎ ঘরে থাকা তার স্ত্রী মোসাঃ রেহেনা বেগম (৫০) কে মোজাম্মেল ও তার ছেলে সজিবসহ একদল সন্ত্রাসীরা দাও দিয়ে কুপিয়ে আহত করে। পরে তার মেয়ে সুমি পার্শ্ববর্তী একটি ঘরে মোবাইল চার্জ দিয়ে ঘরে আসলে তার মা রক্তাক্ত আবস্থায় ছটফট করতে দেখে ডাক চিৎকারে এলাকার লোক জন ছুটে এসে রাজাপুর হাসপাতালে ভর্তি করার পরে তার মৃত্যু ঘটে। প্রতিবেশি তাজনেহার বেগম, হনুফা, শহিদুল ইসলাম এসে মোজাম্মেল ও তার ছেলে সজিব এর হাতে ২ খানা দা নিয়ে এক দল সন্ত্রাসীরা পালিয়ে যায়। ঘটনা সাথে সাথেই কাঠালিয়া থানার অফিসার ইন-চার্জ শেখ মুনীর উল গীয়াস, এস আই আব্দুল সালাম, আবুল কালামসহ এক দল পুলিশ ঘটনা স্থলে ছুটে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে এক খানা দেশীয় অশ্র উদ্ধার করছে। রিপোট লেখা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। নিহত রেহেনা বেগমের স্বামী, ৫ মেয়ে ও ২ ছেলে রয়েছে।









