ads

বুধবার , ২১ ফেব্রুয়ারি ২০২৪ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

স্টাফ রিপোর্টার
ফেব্রুয়ারি ২১, ২০২৪ ৩:৫৬ অপরাহ্ণ

শেরপুরে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ২১ ফেব্রুয়ারি বুধবার প্রথম প্রহরে শহরের চকবাজারস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। প্রথমে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন শেরপুর-১ (সদর) আসনের সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. ছানুয়ার হোসেন ছানু।

Shamol Bangla Ads

এরপর একে একে শেরপুরের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম, পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম সেবা, শেরপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) আব্দুল্লাহ আল মাহমুদ, জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক তোফায়েল আহমেদ, সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য্য, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. রফিকুল ইসলাম, শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজাবে রহমত, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু, শেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ্ব মো. আসাদুজ্জামান রওশন, শেরপুর প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল, জেলা জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি আছাদুজ্জামান মোরাদ, সাধারণ সম্পাদক জিএইচ হান্নান, জেলা আওয়ামী লীগ, সদর উপজেলা আওয়ামী লীগ, শহর আওয়ামী লীগ, জেলা যুবলীগ, জেলা যুবমহিলা আওয়ামী লীগ, জেলা ছাত্রলীগ, জাতীয় পার্টি, স্বাধীনতা চিকিৎসক পরিষদসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তর-প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনগুলো শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। পরে ভাষা আন্দোলনের সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এদিকে বুধবার ভোর থেকে বিভিন্ন সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সংগঠন ও শিশু-কিশোর, নারী পুরুষ শহরের চকবাজারস্থ কেন্দ্রীয় শহীদ মিনার ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

Shamol Bangla Ads

দিবসটি উপলক্ষে সকালে শিশুদের চিত্রাঙ্কন, বাংলা হাতের লেখা প্রতিযোগিতা, আলোচনা সভা এবং ভাষা শহিদদের স্মরণে দোয়া মাহফিলসহ জেলা ও উপজেলায় রাজনৈতিক এবং সামাজিক সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!