ads

মঙ্গলবার , ২০ ফেব্রুয়ারি ২০২৪ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নওগাঁয় ভয়াবহ প্রক্সিকাণ্ড, এক কেন্দ্রের ৫৯ ভুয়া পরীক্ষার্থী, কেন্দ্র সচিবসহ সবাই আটক

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ২০, ২০২৪ ১:৩৪ অপরাহ্ণ

নওগাঁর সাপাহারে সরফতুল্লাহ ফাযিল মাদরাসা পরীক্ষাকেন্দ্র থেকে ৫৯ জন ভুয়া পরীক্ষার্থী ও কেন্দ্রসচিবকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। ২০ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় পরীক্ষা চলাকালে ওই কেন্দ্র পরিদর্শনে গেলে এডমিটের ছবির সঙ্গে পরীক্ষার্থীর মিল না থাকায় তাদের আটক করেন সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ হোসেন।

Shamol Bangla Ads

ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয় সূত্রে জানা যায়, সাপাহার সরফতুল্লাহ কেন্দ্রে এ বছর ৪০টি প্রতিষ্ঠানের দাখিল পরীক্ষার্থী ৭৭৭ জন। সেখানকার ২০টি কক্ষে ৭৫৭ জন পরীক্ষার্থী আরবি-২য় পরীক্ষায় অংশগ্রহণ করে।

সকালে আকস্মিক ওই কেন্দ্র পরিদর্শনে যান ইউএনও। এরপর এডমিটের সঙ্গে পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মিল না থাকায় ৫৯ জন ভুয়া পরীক্ষার্থী ও কেন্দ্রসচিবকে আটক করেন। যেখানে ১৫ জন ছাত্র এবং ৪৪ জন ছাত্রী রয়েছে। বাকি পরীক্ষার্থীদের এখনো যাচাই-বাছাই চলছে বলে জানিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

Shamol Bangla Ads

সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ হোসেন বলেন, এডমিটের সঙ্গে মিল না থাকায় এখন পর্যন্ত ৫৯ জন ভুয়া দাখিল পরীক্ষার্থীকে শনাক্ত করে আটক করা হয়েছে। ওই কেন্দ্রে যেসকল মাদরাসার পরীক্ষার্থীদের সিট পড়েছে, সেসব মাদরাসার সুপারকে তলব করা হয়েছে। তারা এসে এসব শিক্ষার্থীদের পুনরায় শনাক্ত করবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!