ads

বৃহস্পতিবার , ১১ জুন ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দেশে করোনায় আরও ৩৭ জনের মৃত্যু, শনাক্ত ৩১৮৭

খবর টি পড়েছেন : ২৫১
দেশে করোনায় আরও ৩৭ জনের মৃত্যু, শনাক্ত ৩১৮৭
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : দেশে বেড়েই চলছে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে ৩৭ জন মারা গেছেন। এর মধ্যে ৩০ জন পুরুষ ও ৭ জন নারী এবং ২০ জন ঢাকার বিভাগের ও ১৭ জন অন্যান্য বিভাগের। এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ১ হাজার ৪৯ জন। একই সময়ে করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন ৩ হাজার ১৮৭ জন। ১১ জুন বৃহস্পতিবার দুপুরে করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত অনলাইন বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা ওই তথ্য জানান।

Shamol Bangla Ads

ব্রিফিংয়ে জানানো হয়, ৫৫টি ল্যাবে করোনা ভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় মোট ১৬ হাজার ১১৪টি নমুনা সংগ্রহ করা হয় এবং ১৫ হাজার ৭৭২টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো চার লাখ ৫৭ হাজার ৩৩২টি। নতুন নমুনা পরীক্ষায় করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে আরও তিন হাজার ১৮৭ জনের শরীরে। ফলে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৭৮ হাজার ৫২ জনে। এ ছাড়া ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮৪৮ জন। ফলে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন মোট ১৬ হাজার ৭৪৭ জন।
বরাবরের মতোই করোনা ভাইরাস থেকে সুরক্ষিত থাকতে সবাইকে সাবান দিয়ে হাত ধোয়া, মুখে মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখা, বাইরে বেরোলে হ্যান্ড গ্লাভস পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান ডা. নাসিমা সুলতানা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নান্দনিক রূপে পদ্মা সেতুর ৫ কিলোমিটার পরবর্তী সংবাদ স্বাস্থ্য খাতকে অগ্রাধিকার দিয়ে ২০২০-২১ অর্থবছরের বাজেট পেশ…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads