গুগলের সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে যোগ দেওয়ার প্রস্তাব পেয়েছেন বাংলাদেশের আদ্রীকা খান। বরিশাল জেলার বাবুগঞ্জের আলী আকবর খান ও মুনিরা সুলতানার কনিষ্ঠ কন্যা আদ্রীকা বর্তমানে যুক্তরাষ্ট্রেই একটি কোম্পানিতে অ্যাপ ডেভেলপার হিসেবে কর্মরত রয়েছেন। গত ৩ মে তিনি গুগল থেকে চাকরির প্রস্তাব পান। তার বার্ষিক বেতন ধরা হয়েছে ১ লাখ ২০ হাজার ডলার। এছাড়া আরও রয়েছে নানা বোনাসসহ নানা সুযোগ-সুবিধা।

জানা যায়, আদ্রীকা লেখাপড়া করেছেন গুলশানের মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল কলেজে। ২০১৬ সালে ‘ও’ লেভেল (এসএসসি) পাস করেন এবং অ্যাডিশনাল ম্যাথে পৃথিবীর মধ্যে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত হন। ২০১৮ সালে ‘এ’ লেভেল পাস করে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। ইউনিভার্সিটি অব টেক্সাস থেকে ২০২১ সালে কমপিউটার সায়েন্সে স্নাতক সম্পন্ন করেন। আদ্রীকার বাবা আলী আকবর একজন ব্যবসায়ী। তার মা মুনিরা সুলতানা একজন গৃহিণী।









