নবারুণ শিক্ষা পরিবারের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ নবারুণ পাবলিক স্কুল ও বিপ্লব-লোপা মেমোরিয়াল স্কুলের দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শহরের গৃর্দানারায়ণপুর নবারুণ পাবলিক স্কুল মাঠে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতা শেষে ১৩ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে সমাপনী ও পুরষ্কার প্রদান করা হয়। বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন প্রধান অতিথি নবারুণ শিক্ষা পরিবারের চেয়ারম্যান আনোয়ারুল হাসান উৎপল ও বিশেষ অতিথি জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মানিক দত্ত।

সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে নবারুণ পাবলিক স্কুলের প্রধান শিক্ষক খন্দকার আনোয়ার হাসান কমল-এর সভাপতিত্বে প্রধান অতিথি ও বিশেষ অতিথি ছাড়াও বক্তব্য রাখেন বিপ্লব-লোপা মেমোরিয়াল স্কুলের বোর্ড সদস্য খুরশীদ আলম রিনু, সাংবাদিক ও ক্রীড়া সংগঠক হাকিম বাবুল প্রমুখ। এসময় নবারুণ শিক্ষা পরিবারের পরিচালক আক্তারুজ্জামান উজ্জল, তরুণ চক্রবর্তী, শিক্ষক মোস্তাক আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
দু’টি বিদ্যালয়ের ছেলে ও মেয়েদের পৃথক ৮টি করে গ্রæপে দৌড়, হাই জাম্প, লং জাম্প, হ্যামার থ্রো সহ ২৫টি ইভেন্টে প্রায় ৮ শতাধিক শিক্ষার্থী বার্ষিক এ ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এছাড়াও শিক্ষক, অভিভাবক ও অতিথিদের জন্য পৃথক প্রতিযোগিতার আয়োজন করা হয়।

জাতীয় স্কুল ক্রিকেট : শেরপুরে জি.কে পাইলটের সাথে দাঁড়াতেই পারলো না নবারুণ; ৮ উইকেটের বড় জয়
শেরপুরে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতার ঢাকা (নর্থ) শেরপুর ভেন্যুতে ১৩ ফেব্রুয়ারি মঙ্গলবারের খেলায় জি.কে. পাইলট উচ্চ বিদ্যালয়ের সাথে দাঁড়াতেই পারেনি নবারুণ পাবলিক স্কুল। ৮ উইকেটের বড় জয় পেয়েছে জি.কে. পাইলট উচ্চ বিদ্যালয়।
স্থানীয় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত ৫০ ওভারের খেলায় সকালে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে নবারুণ পাবলিক স্কুল। প্রতিপক্ষের নিরব ও জনি’র বোলিং তোপের মুখে মাত্র ১৬ দশমিক ৪ ওভারে ৬০ রানে অলআউট হয় হয় নবারুণ। দলের পক্ষে সিক্স ডাইনে নামা অপূর্ব সর্বোচ্চ ২৩ রান করেন আর অতিরিক্ত থেকে যোগ হয় ২২ রান। এছাড়া আর কোন ব্যাটার দু’অঙ্কের ঘর ছুঁতে পারেনি, রানের খাতা খোলার আগেই আউট হয়েছে ৪ ব্যাটার। জি. কে. পাইলটের পক্ষে ৬ ওভার বল করে নিরব ২০ রানে নেয় ৪ উইকেট আর জনি ২ দশমিক ৪ ওভারে ৪ রান খরচে নেয় ৩ উইকেট। জবাবে ১১ দশমিক ৪ ওভারেই জি.কে পাইলট উচ্চ বিদ্যালয় ২ উইকেট হারিয়ে ৬১ রান তুলে জয়ী হয়। দলের পক্ষে ওপেনার বাসিত অপরাজিত ১৪ রান এবং ওয়ান ডাউনে নামা জীবন ১৩ রান করেন। অতিরিক্ত থেকে আসে সর্বোচ্চ ২৬ রান। নবারুণের পক্ষে ফাস্ট বোলার সাদিদুর ৪ দশমিক ৪ ওভার বল করে ১৯ রানে ২ উইকেট লাভ করেন। জেলায় এবার শহরের ৪টি স্কুল দল প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে রাউন্ড রবীন লীগ ভিত্তিতে প্রতিদ্বন্দ্বিতা করছে।
সংক্ষিপ্ত স্কোর : নবারুণ পাবলিক স্কুল-৬০/১০, ১৬.৪ ওভার (অপূর্ব ২৩, অতি: ২২, নিরব ৪/২০, জনি ৩/৪)। জি.কে. পাইলট উচ্চ বিদ্যালয়-৬১/২, ১১.৪ ওভার (বাসিত ১৪, জীবন ১৩, অতি: ২৬, সাদিদুর ২/১৯)। জি.কে. পাইলট উচ্চ বিদ্যালয় ৮ উইকেটে জয়ী।




