ads

শনিবার , ১৯ ফেব্রুয়ারি ২০২২ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ইসি গঠনে ২০ জনের সংক্ষিপ্ত তালিকা করেছে সার্চ কমিটি

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ১৯, ২০২২ ৭:০৫ অপরাহ্ণ

নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনে প্রস্তাবিত তিন শতাধিক নাম থেকে ২০ জনের নাম প্রাথমিকভাবে চূড়ান্ত করেছে অনুসন্ধান (সার্চ) কমিটি। আর দু-একটি বৈঠক করেই ১০ জনের নাম চূড়ান্ত করা হবে বলে জানানো হয়েছে। ১৯ ফেব্রুয়ারি শনিবার সার্চ কমিটির বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব (সমন্বয় ও সংস্কার) শামসুল আরেফিন সাংবাদিকদের ওই তথ্য জানিয়েছেন।

Shamol Bangla Ads

শামসুল আরেফিন বলেন, প্রস্তাবিত নামের তালিকা সংক্ষেপ করে ২০ জনকে বাছাই করা হয়েছে। চূড়ান্ত ১০ জনকে বেছে নিতে আরও সময় লাগবে। আগামীকাল (রোববার) আবারও বসবে সার্চ কমিটি। ১০ জনকে বাছাই করে তালিকা রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে।

এর আগে বেলা ১১টার দিকে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এ বৈঠক শুরু হয়। সার্চ কমিটির প্রধান আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে আরও উপস্থিত ছিলেন সার্চ কমিটির সদস্য হাইকোর্টের বিচারপতি এস এম কুদ্দুস জামান, মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) মোহাম্মদ মুসলিম চৌধুরী, সরকারি কর্মকমিশনের (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন, সাবেক নির্বাচন কমিশনার ছহুল হোসাইন এবং লেখক-অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক। কমিটিকে সাচিবিক সহায়তা দিতে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

Shamol Bangla Ads

সংশ্লিষ্ট সূত্র জানায়, সর্বশেষ বৈঠকে সার্চ কমিটির আহ্বানে জমা পড়া তিন শতাধিক নাম থেকে প্রাথমিক বাছাইয়ে অর্ধেকের বেশি নাম অযোগ্য তালিকায় চলে গেছে। যোগ্যদের মধ্যেও দুটি সংক্ষিপ্ত তালিকা হয়েছে। এর মধ্যে জাতীয় পর্যায়ে পরিচিত ও তুলনামূলক গ্রহণযোগ্যদের প্রথম তালিকায় রাখা হয়েছে। এদের সংখ্যা ৬০ জনের বেশি নয়। অন্যদিকে অপেক্ষাকৃত পরিচিতি কম যোগ্য ব্যক্তিদের রাখা হয়েছে দ্বিতীয় তালিকায়।
এর আগে অনুষ্ঠিত সার্চ কমিটির ছয়টি বৈঠকের চারটি ছিল বিশিষ্টজনদের সঙ্গে। প্রথম ও ষষ্ঠ বৈঠকে কমিটির সদস্যরা নিজেরা উপস্থিত ছিলেন।

Need Ads
error: কপি হবে না!