ads

শনিবার , ২৮ ডিসেম্বর ২০১৩ | ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

টাঙ্গাইলের মধুপুরে মোটর সাইকেল দুর্ঘটনায় নিহত ১, আহত ৩

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ২৮, ২০১৩ ৩:৩৯ অপরাহ্ণ
টাঙ্গাইলের মধুপুরে মোটর সাইকেল দুর্ঘটনায় নিহত ১, আহত ৩

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের মধুপুরে মোটর সাইকেল দুর্ঘটনায় ১মহিলার মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই ঘটনায় মা, ছেলে ও মেয়ে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।
নিহত মহিলার নাম মালকি রাণী দাশ(৪০)। সে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার রসুলপুর গ্রামের বাসিন্দা। আহত মা ও মেয়েকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেলে পাঠানো হয়েছে। মোটর সাইকেল চালক মধুপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
শুক্রবার দুপুর আড়াইটায় মধুপুর পৌরশহরের চাড়ালজানি বাবুর বাসার সামনে ছোট ব্রিজ এলাকায় মোটর সাইকেল ও টেম্পুর মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও আহত মোটর সাইকেল চালক রতন দাশ(২৪) এর কাছ থেকে জানা যায়, মোটর সাইকেল যোগে মুক্তাগাছার চেঁচুয়া আত্মীয় বাড়ি থেকে একই পরিবারের ৪ জন নিজ বাড়িতে ফেরার পথে চাড়ালজানির ওই এলকায় আসলে বিপরীতদিক থেকে আসা টেম্পুর সাথে সংঘর্ষ হয়। এলাকবাসী এ ঘটনায় আহতদের উদ্ধার করে মধুপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোটর সাইকেল চালক রতনের চাচি মালকি রাণী দাশকে মৃত ঘোষণা করেন। মোটর সাইকেল আরোহী রতনের মা চম্পা রাণী দাশ (৩৬) ও ছোট বোন মুক্তা রাণী দাশকে(১০) উন্নত চিকিৎসার জন্য আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেলে প্রেরণ করা হয়েছে।

Need Ads
error: কপি হবে না!