ঠাকুরগাঁও প্রতিনিধি : দেশের দক্ষিণাঞ্চলে যখন বন্যায় হাবুডুবু খাচ্ছে একই সময়ে উত্তরাঞ্চলে চলছে প্রচন্ড তাপদাহ। ঠাকুরগাঁও ও এর আশপাশে জেলায় শ্রাবণের মাঝামাঝি সময়ে ও পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় আমন ক্ষেতে নিয়ে কৃষক বিপাকে পড়েছে। প্রচন্ড তাপদাহে আমন ক্ষেতে ফেটে চৌচির হয়েছে। শনিবার থেকে তাপমাত্রা ৩৬ ডিগ্রী সেন্টিগ্রেড চলছে।
স্থানীয় অফিস সূত্রে জানা যায়, শনিবার ৩৫ দশমিক ৫, রবিবার ও সোমবার ৩৫ দশমিক ৮ ডিগ্রী, মঙ্গলবার ৩৪ দশমিক ৩ ডিগ্রী ও বুধবার দুপুর ১২টায় তাপমাত্রা ৩৬ ডিগ্রী সেন্টিগ্রেডে রেকর্ড করা হয়েছে। জেলা কৃষি অফিস জানায়, বষার্র এ মৌসুমে তিন ভাগের দুই ভাগ জমিতে আমন ধানের চারা রোপণ করতে পারলেও তাপদাহের কারণে আমন তে পুড়ে যাচ্ছে এবং লাগানো ধানের গাছ বিবর্ণ হয়ে যাচ্ছে । ডিজেল চালিত শ্যালো মেশিন দিয়ে সেচের ব্যবস্থা করেও রা করতে পারছে না কৃষক। কৃষকদের দাবি আমনের ভরা মৌসুমের বৃষ্টি পানি না হওয়ায় ক্ষেতে পানির অভাবে ফেটে চৌচির হয়ে যাচ্ছে। বাধ্য হয়ে ডিজেল চালিত অগভীর নলকূপের দিকে ঝুঁকতে হচ্ছে কৃষকদের। এতে করে কৃষকের খরচের পাশাপাশি আমনের ফলনের ব্যাহত হতে পারে। শ্যালো মেশিন দিয়ে আমন রোপন করা হলে এর উৎপাদন খরচ বৃদ্ধি ও ফসলের ন্যায্যমূল্য পাওয়া না পাওয়া নিয়ে কৃষক হতাশ হয়ে পড়ছে। এছাড়া প্রচন্ড তাপদাহের কারণে জনজীবন কাহিল হয়ে পড়ছে। দুপুর হয়ে আসলে কৃষক ক্ষেতে থাকতে না পেরে গাছের ছায়ায় আশ্রয় নিতে বাধ্য হচ্ছে। এসব রাস্তাঘাট প্রায় জনশূণ্য হয়ে পড়ছে। গত ৩ মাসে এখানে বৃষ্টিপাত হয়েছে ৫৩১ মিলিলিটার। গত বছর একই সময় বৃষ্টির পরিমাণ ছিল প্রায় ১৭ শ’ মি.মিটার ।
সরজমিনে জেলার বিভিন্ন এলাকায় দেখা যায়, কৃষকদের রোপিত আমন ক্ষেতে ফেটে চৌচির হয়েছে। এর মধ্যে শুখানপুকুর, লাউথুতি, গড়েয়া, হাড়িপুকুর, আউলিয়াপুর, সালন্দর, জন্নাথপুর, নারগুন, কহরপাড়া, কিসামত দৌলতপুর এলাকার অনেক উঁচু জমি এখনও কৃষকরা আমন ধানের চারা রোপণ করতে পারেনি। আবার যেসব জমিতে আমন ধানের রোপণ করা হয়েছে তাও আবার পুড়ে যাচ্ছে। এ ব্যাপারে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আরশেদ আলী বলেন, বৃষ্টি না হওয়ার কারণে আমন তে পুড়ে যাচ্ছে। একদিকে বৃষ্টি হচ্ছে না অপরদিকে প্রচন্ড তাপদাহে কৃষকরা পড়েছে মহাবিপাকে।









