ads

শুক্রবার , ২৭ ডিসেম্বর ২০১৩ | ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চুয়াডাঙ্গায় সিইসি বাড়িতে পেট্রোল বোমা হামলা : বোমা উদ্ধার

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ২৭, ২০১৩ ৬:৩৮ অপরাহ্ণ

Rangamati  Footage-23.05.13 004চুয়াডাঙ্গা প্রতিনিধি : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) আব্দুর রকিব’র চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়াস্থ বাড়িতে দুবৃত্তরা পেট্রোল বোমা হামলা চালিয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১ টায় পুলিশ ঘটনাস্থল থেকে একটি তাজা পেট্রোল বোমা উদ্ধার করেছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, শুক্রবার গভীর রাতে জেলার জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া গ্রামে অবস্থিত প্রধান নির্বাচন কমিশনার আব্দুর রকিব এর বাড়িতে একদল দুবৃত্তরা ২ টি পেট্রোল বোমা হামলা চালায়। একটি বিস্ফোরিত হলেও অপরটি অবিস্ফোরিত থেকে যায়। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায় নি।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন এবং বিস্ফোরিত বোমার আলমাত ও সাদা কাচের বোতল’র অবিষ্ফোরিত একটি তাজা পেট্রোল বোমা উদ্ধার করেছি। দূবৃত্তদের ধরতে পুলিশি তৎপরতা অব্যহত রয়েছে।
উলে­খ্য প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) আব্দুর রকিব’র চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়াস্থ বাড়িতে কেউ বসবাস করেন না। ওই বাড়িটা পরিত্যাক্ত অবস্থায় পড়ে থাকে। সম্প্রতি দুর্বৃত্তরা সারা দেশে একের পর এক পেট্রোল বোমা ও ককটেল’র বিষ্ফোরণের ঘটনা ঘটালে সিইসি আব্দুর রকিব’র গ্রামের বাড়ি অক্ষত রাখার জন্য সার্বক্ষনিক পুলিশ পাহারার ব্যবস্থা করা হয়।

Need Ads
error: কপি হবে না!