ads

বৃহস্পতিবার , ১৩ মার্চ ২০১৪ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ফলোআপ : তানোরে সরকারি গাছ কাটার দায়ে আ’লীগ নেতার বিরুদ্ধে থানায় মামলা

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মার্চ ১৩, ২০১৪ ৭:৪১ অপরাহ্ণ

Mamlaতানোর (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর তানোরে স্কুল ও সরকারি ভিপি সম্পত্তির গাছ কর্তনের দায়ে অবশেষে সেই প্রভাবশালী ওয়ার্ড আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে ইউনিয়ন ভূমি অফিসের এক কর্মকর্তা অভিযোগ করার পর গতকাল বৃহস্পতিবার মামলাটি থানায় রেকর্ড করা হয়।

Shamol Bangla Ads

উলে­খ্য, উপজেলার সরণজাই ইউপি’র নবনবী গ্রামের ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তৈবুর রহমান পিন্টু দলীয় প্রভাব খাটিয়ে নবনবী মৌজার সরকারি ভিপি সম্পত্তি দুটি শত বছরের বট গাছ ও একটি আম গাছ কর্তন করে বিক্রি করেন। এছাড়া তিনি নবনবী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হবার সুবাদে উপজেলা শিক্ষা কমিটির কোন অনুমোদন ছাড়াই স্কুল মাঠের তিনটি নিম গাছ, দুটি আম ও একটি কড়াই গাছ কর্তন করেছেন। এসব গাছ বিক্রির টাকা স্কুল উন্নয়নের নামে তিনি নিজের পকেটে ভরেছেন।
এসব ঘটনা নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে তানোর ইউনিয়ন ভূমি অফিসের সহকারি কর্মকর্তা ইকবাল কাশেম বাদি হয়ে গত বুধবার বিকেলে পিন্টু ও রফিকুলকে অভিযুক্ত করে তানোর থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগটি তদন্ত শেষে গতকাল বৃহস্পতিবার থানা পুলিশ মামলা রেকর্ড করেন।
এনিয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) বজলুর রশিদ জানান, এমন ঘটনা নিয়ে থানায় মামলা রুজু করা হয়েছে। আসামী গ্রেফতারের চেষ্টা চলছে।

Need Ads
error: কপি হবে না!