ads

মঙ্গলবার , ৭ সেপ্টেম্বর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নারীর প্রতি সহিংসতা রোধে অধিক নারী নেতৃত্ব প্রয়োজন ॥ স্পিকার ড. শিরীন শারমিন

খবর টি পড়েছেন : ১২৫
নারীর প্রতি সহিংসতা রোধে অধিক নারী নেতৃত্ব প্রয়োজন ॥ স্পিকার ড. শিরীন শারমিন
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

উদ্ভাবনী নীতি ও আইন প্রণয়নের পাশাপাশি নারীর প্রতি সহিংসতা রোধে অধিক নারী নেতৃত্বের প্রয়োজন বলে মন্তব্য করেছেন স্পিকার ড. শিরীন শারমিন। ৭ সেপ্টেম্বর সোমবার ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ)-এর উদ্যোগে এবং জাতিসংঘ ও অস্ট্রিয়ান পার্লামেন্টের সহযোগিতায় অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিত উইমেন স্পিকার্স অব পার্লামেন্ট-এর ১৩তম সম্মেলনে ওই কথা বলেন স্পিকার ড. শিরীন শারমিন।

Shamol Bangla Ads

২০৩০ সালের মধ্যে নারী ও মেয়েদের প্রতি সহিংসতা, বাল্যবিবাহ এবং নারীদের জন্য ক্ষতিকর অন্যান্য প্রথাগুলো বিলীন হয়ে যাবে’- শীর্ষক আলোচনায় স্পিকার বলেন, ‘২০৩০ সাল খুব সন্নিকটে এবং নারী ও মেয়েদের প্রতি সহিংসতা প্রতিরোধে লক্ষ্যগুলো অর্জনে সময় খুব বেশি নেই। তিনি বলেন, ‘নারীর ক্ষমতায়ন ও নারী-পুরুষ সমতা আনয়নে নারীর প্রতি সহিংসতা একটি জটিল বাধা। প্রচলিত রীতিনীতি, প্রথা, অভ্যাস, আর্থ-সামাজিক প্রতিবন্ধকতা, লিঙ্গ বৈষম্য নিরসনে নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নের প্রসার জরুরি। উদ্ভাবনী নীতি ও আইন প্রণয়নের পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে অধিক নারী নেতৃত্ব প্রয়োজন।’ স্পিকার আরও বলেন, বিভিন্ন প্রকার উদ্যোগ গ্রহণ করা সত্ত্বেও আমরা নারীর ক্ষমতায়নের কাঙ্ক্ষিত লক্ষ্যে এখনো পৌঁছাতে পারিনি। নারীর প্রতি সহিংসতা সামাজিকভাবে প্রতিরোধ করতে হবে। এজন্য নারী-পুরুষ নির্বিশেষে সবার সম্মিলিত প্রচেষ্টা একান্ত জরুরি।

ড. শিরীন শারমিন বলেন, করোনা পরিস্থিতিতে নারীদের জন্য উদ্ভাবনী পরিকল্পনা প্রণয়ন জরুরি। করোনা মহামারী ও পরবর্তী সময়ে নারী ও মেয়েদের প্রতি সহিংসতা বেড়েছে। যথাযথ আইন থাকা সত্ত্বেও এখনো বাল্যবিয়ে পুরোপুরি বন্ধ হয়নি। বাল্যবিয়ে রোধে পারিবারিক ও সামাজিক কাঠামো মেয়েদের জন্য শক্তিশালী করা প্রয়োজন। নারী নেতৃত্বকে সামনে এগিয়ে নিয়ে সমস্যা সমাধানে সচেষ্ট হতে হবে।

Shamol Bangla Ads

অনুষ্ঠানে অন্যান্যের আরও বক্তব্য দেন, জিম্বাবুয়ের সিনেট প্রেসিডেন্ট ম্যাবেল এম চিনোমনা, ওএসসিই পার্লামেন্টারি অ্যাসেম্বলির মার্গারেটা সেডারফেল্ট, স্পেনের কংগ্রেস অব ডেপুটিজ-এর প্রেসিডেন্ট মেরিটজেল ব্যাটেট, উরুগুয়ে জেনারেল এসেম্বলির প্রেসিডেন্ট বিয়াট্রিজ আরজিমন, মোজাম্বিক এসেম্বলির স্পিকার স্পেরানকা লরিন্দা ফ্রান্সিসকো নিউয়ান বায়াস প্রমুখ। এছাড়া বিশ্বের বিভিন্ন দেশের স্পিকার ও সংসদ সদস্যরা অংশ নেন আলোচনায়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী পরবর্তী সংবাদ একনেকে সাড়ে ৭ হাজার কোটি টাকার ৮ প্রকল্প…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads