শ্যামলবাংলা ডেস্ক : রাজধানীর নয়া পল্টনে ২৯ ডিসেম্বর ১৮ দলের আহুত গণজমায়েতের অনুমোদন দেয়নি প্রশাসন। শুক্রবার দুপুরে ডিএমপির মিডিয়া সেলের উপ-পুলিশ কমিশনার মাসুদুর রহমান গণমাধ্যমকে এ তথ্য জানান।
১৮ দলের পক্ষে রবিবার মার্চ ফর ডেমোক্রেসি প্রোগামের জন্য ডিএমপি কমিশনারের কাছে আবেদন করা হলে। নিরাপত্তার কারণ দেখিয়ে ওই দিন গণজমায়ের অনুমোতি না দেয়ার কথা জানানো হয।
এপ্রসঙ্গে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম জানান, নাগরিক নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এমন আশঙ্কায় ১৮ দলীয় জোটকে গণজমায়েতের অনুমতি দেওয়া হয় নি।




