ads

বৃহস্পতিবার , ২৬ ডিসেম্বর ২০১৩ | ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বগুড়ায় শহীদ পরিবারের বসতবাড়ীতে সন্ত্রাসী হামলা : ভাংচুর, অগ্নি-সংযোগ

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ডিসেম্বর ২৬, ২০১৩ ৯:৪৮ অপরাহ্ণ

GB-77এস. গুলবাগী, বগুড়া : বগুড়ায় একটি শহীদ পরিবারের বসতবাড়ীতে সন্ত্রাসী হামলা চালিয়েছে দুর্বত্তর্ া ২৫ ডিসেস্বর দিবাগত রাত অনুমান ৮টার দিকে পুর্ব শত্র“তার জের ধরে বগুড়া শহরের চকলোকমানের রোখশানা আক্তার এলাচীর বাসায় সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে ভাংচুর ও অগ্নি সংযোগ করে দুর্বৃত্তরা। বাসায় আগুন দেওয়ার ফলে আগুন প্রজ্জলিত হয়ে উঠলে স্থানীয়রা ও পরে দমকল বাহিনী এসে স্থানীয়দের সহায়তা আগুন নিয়ন্ত্রনে আনে। প্রশাসন আসার পুর্বেই দুর্বৃত্তরা পালিয়ে যায়।
বাসার মালিক রোকসানা আক্তার এলাচী জানান, সন্ত্রাসীরা জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন থেকে নানা প্রকার হুমকি-ধামকি,মারপিট ও মিথ্যা মামলা মোকদ্দমাসহ নানা প্রকার নির্যাতন চালিয়ে আসছে। ঘটনার দিন সন্ধায় একদল মুখচেনা সন্ত্রাসীরা  রাম দা, চাইনিজ কুড়ালসহ মারাত্বক অস্ত্র হাতে নিয়ে এসে প্রথমে বাড়ীর বড় গেইট ভাংচুর করে ভিতরে প্রবেশ করে এবং বাড়ীর ছেলে মেয়েদের মারপিট করে বাড়ীতে অগ্নি সংযোগ করে পালিয়ে  যায়। পরে ফায়ার সাভির্স ও স্থানীয় লোকজন এসে আগুন নিভে দেয়। অগ্নি সংযোগে একটি মোটর সাইকেল,বাড়ীর আসবাব পত্র সহ বহু মূল্যবান জিনিষ পত্র ক্ষতিগ্রস্থ হয়। যাতে প্রায় ৫লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান। এব্যাপারে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পুলিশ ঘটনাস্থান পরিদর্শন করেছে।

Need Ads
error: কপি হবে না!