টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৬জনকে আটক করেছে যৌথ বাহিনী। মঙ্গলবার রাতে জেলার সদর, ভূঞাপুর ও গোপালপুর উপজেলায় এ অভিযান চালানো হয়। এদের মধ্যে ১৪জনের পরিচয় পাওয়া গেছে। এরা হচ্ছেন, নাগরপুর উপজেলার সেলিম রেজার ছেলে ইমরুল কায়সার রাজিব (২৬), সদর উপজেলার আফজাল হোসেনের ছেলে কাজল (২৭), আব্দুল মান্নানের ছেলে মাহবুবুল হক (২৫), বাচ্চু মিয়ার ছেলে মোতালেব হোসেন (৩৭), ভূঞাপুর উপজেলার কুটিবয়ড়া গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে আক্তার হোসেন (৩২), পাইকপাড়া গ্রামের হারুন অর রশীদের ছেলে রাব্বি (২০), গোপালপুর ঘোড়ামারা গ্রামের হাসমত আলীর ছেলে দেলোয়ার হোসেন মন্টু (৫০), ইসমাইল হোসেনের ছেলে রফিকুল ইসলাম বাবলু (৪৫), মোহাম্মদ আলীর ছেলে মহিরুর উদ্দিন চান মিয়া (৪১), আবু হানিফের ছেলে লুৎফর রহমান (৪২), মৃত বাবর আলীর ছেলে তোফাজ্জল হোসেন (৪৭), দেলোয়ার হোসেনের ছেলে মামুন (২০), মোশারফ হোসেনের ছেলে ইব্রাহিম খলিল (২৫) ও এরশাদ মিয়ার ছেলে আব্দুর রশীদ (২৫)।
টাঙ্গাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় পালিয়ে থাকা এজাহারভূক্ত ১৬জন আসামীকে আটক করে থানায় সোপর্দ করে। বুধবার বিকালে গ্রেপ্তাকৃতদের টাঙ্গাইল আদালতে প্রেরন করেছে।




