ads

বৃহস্পতিবার , ৭ সেপ্টেম্বর ২০২৩ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সংবিধান অনুযায়ী নির্বাচন হবে: পরিকল্পনামন্ত্রী

শ্যামলবাংলা ডেস্ক
সেপ্টেম্বর ৭, ২০২৩ ৩:৫৭ অপরাহ্ণ

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘জাতীয় নির্বাচন কীভাবে হবে সে বিষয়ে সংসদে আইন পাস করা আছে। দেশে নির্বাচন পরিচালনার জন্য নির্বাচন কমিশন আছে। সুতরাং নির্বাচন নিয়ে কেউ বিভ্রান্তি তৈরি করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইলে তাকে প্রতিহত করা হবে।’

Shamol Bangla Ads

বৃহস্পতিবার বেলা ১১টায় সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার নোয়াখালী সপ্তগ্রাম উচ্চবিদ্যালয়ের একাডেমিক ভবন উদ্বোধনে মন্ত্রী এ কথা বলেন। বিদ্যালয়ের ১ কোটি ৪৭ লাখ ৯২ হাজার টাকা ব্যয়ে নির্মিত ভবনের উদ্বোধন করেন মন্ত্রী।

মন্ত্রী আরও বলেন, ‘আগের থেকে এখন বিদ্যুতের ঘাটতি কিছুটা কমে এসেছে। আগামী তিন থেকে চার মাসের মধ্যে দেশে যে বিদ্যুৎ ঘাটতি আছে, সেটা পূরণ হয়ে যাবে।’

Shamol Bangla Ads

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনোয়ার উজ জামান, সহকারী পুলিশ সুপার সুভাশীষ ধর, উপজেলা পরিষদের ভাইচ চেয়ারম্যান নূর হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পাথারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন।

Need Ads
error: কপি হবে না!