ads

মঙ্গলবার , ৩১ ডিসেম্বর ২০১৩ | ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চুয়াডাঙ্গায় ১৮দলের বিক্ষোভ মিছিল: আটক-২

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ৩১, ২০১৩ ৫:২০ অপরাহ্ণ
চুয়াডাঙ্গায় ১৮দলের  বিক্ষোভ মিছিল: আটক-২

চুয়াডাঙ্গা সংবাদদাতা : কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ও ১৮ দলের ডাকা লাগাতার অবরোধের সমর্থনে চুয়াডাঙ্গা জেলা বিএনপি মিছিল করেছে। এছাড়া বিভিন্নস্থানে অভিযান চালিয়ে যৌথবাহিনী ২ জনকে আটক করেছে।
মঙ্গলবার বেলা ১২টায় সরকারি বালিকা বিদ্যালয়ের সামনের জেলা বিএনপির কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে শহর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এদিকে ১৮ দলের অবরোধের আগের দিন রাতে নাশকতা পরিকল্পনার অভিযোগে চুয়াডাঙ্গা সদর উপজেলার তেঘরিয়া এলাকা থেকে মুক্তার আলী নামে এক জামায়াত নেতা এবং চুয়াডাঙ্গা শহর থেকে তপু রায়হান নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে যৌথবাহিনী।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!