জামালপুর সংবাদদাতা : জামালপুরের প্রায় ৮ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু হয়েছে। জামালপুর রেলওয়ে স্টেশন মাষ্টার জহুরুল হক জানান, পিয়ারপুর এলাকায় একটি লোকাল ট্রেন লাইচচ্যুত হওয়ার ট্রেনের এ সিডিউল বিপর্যয় হয়। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা জামালপুরগামী ২৫১নং আপ ট্রেনটি পিয়ারপুর রেল স্টেশন ছাড়ার পরপরই ইঞ্জিন লাইন চ্যূত হয়। ফলে সকল ট্রেন চলাচল বন্ধ থাকে । ময়মনসিংহের কেওয়াটখালী থেকে রিলিফ ট্রেন এসে উদ্ধার করলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।




