ads

সোমবার , ১৩ অক্টোবর ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কাঠালিয়ায় স্কুলছাত্রীকে ধর্ষনের পর হত্যার প্রতিবাদে মানববন্ধন

খবর টি পড়েছেন : ২৩৮
কাঠালিয়ায় স্কুলছাত্রীকে ধর্ষনের পর হত্যার প্রতিবাদে মানববন্ধন
পড়ার সময়: ৫ মিনিট
ফন্ট:

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির কাঠালিয়া উপজেলার আমুয়া আমীর মোল্লা মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেনীর ছাত্রী মুক্তা মনির ধর্ষন ও হত্যাকারীকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে আমুয়া বন্দরে ১৩ অক্টোবর সোমবার সকাল ১১টায় স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থী, শিক্ষক এলাকাবাসী দীর্ঘ এক মানববন্ধনে অংশ নেন। এ সময় অংশ গ্রহনকারীরা কালো ব্যাজ ধারন করেন।

Shamol Bangla Ads

উল্লেখ্য যে মুক্তা মনি আমুয়া আমীর মোল্লা মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেনীর ছাত্রী। সে গত ৮ অক্টোবর বাড়ি থেকে প্রাইভেট পড়ার উদেশ্য আমুয়ায় আসার পরে নিখোঁজ হন। পরিবারের লোকজন অনেক খোজাখোজির পরে গত ১১ অক্টোবর বামনা উপজেলার চালিতাবুনিয়া খালে ভাসমান লাশ উদ্ধার করা হয়। পুলিশ পোষ্ট মর্ডামের জন্য বরিশাল মর্গে পাঠান। মুক্তা মনিকে ধর্ষনের পর হত্যা করে হাত পা বেধে নদীতে ফেলে দেয়া হয়েছে। মুক্তার বাড়ি বামনা উপজেলার চেচাং গ্রামে। সে রত্তন আলী খান এর মেয়ে। তার উপরে পাশবিক নির্যাতন ও হত্যার প্রতিবাদে আমুয়া আমীর মোল্লা মাধ্যামিক বিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে এ মানববন্ধন এর আয়োজন করা হয়েছে। এসময় হত্যাকারীর ফাঁসির দাবীতে নিহতর পিতা মোঃ রত্তন আলী খান, আমীর মোল্লা মাধ্যামিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কাওসার, শিক্ষার্থী দোলন, মনিরুজ্জামান শহিদ গোলদার , পান্না গোলদার ও ইউপি সদস্য মোঃ মজিবুর রহমান মন্টু বক্তব্য রাখেন।

Shamol Bangla Ads

রাজাপুরে সরকারের সাফল্য অর্জণ ও উন্নয়ন ভাবনা বিষয় সভা, চলচ্ছিত্র প্রদর্শনী ও সংগীতানুষ্ঠান

ঝালকাঠির রাজাপুর উপজেলা অডিটোরিয়ামে গতকাল সেমাবার দুপুরে গনযোগাযোগ অধিদপ্তরের অধীনে জেলা তথ্য অফিসের উদ্যোগে বর্তমান সরকারের সাফল্য অর্জণ ও উন্নয়ন ভাবনার বিষয়ে জনগনকে অবহিতকরণ এবং উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্তকরনের লক্ষ্যে বিশেষ প্রচার কার্যক্রমের আওতায় সভা, চলচ্চিত্র প্রদর্শনী ও সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ গাউস। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. সাখাওয়াত হোসেন, পুলিশ সুপার মজিদ আলী, উপজেলা চেয়ারম্যান মনিরউজ্জামান। ইউএনও মাহাবুবা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মো. হাসিবুল হাসন। সাংবাদিক, শিক্ষক, জনপ্রতিনিধি ও শিক্ষাথীসহ সুশীল সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

রাজাপুরে দুই মাদক সেবীর ৬ মাসের কারাদন্ড, পলাতক ৫ আসামী গ্রেফতার

ঝালকাঠির রাজাপুরের আদর্শপাড়া (হাইজ্যাক মোড়) এলাকার নাপিতবাড়িতে নেশার আসরে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে দুই মাদক সেবনকারীকে নেশাগ্রস্থ অবস্থায় গ্রেফতার করে ৬ মাসের কারাদন্ড দিয়েছে। দন্ডপ্রাপ্তরা হল- উপজলো সদরের মৃত হাজি মিজানুর রহমানের ছেলে মিয়া মাহমুদ পাখি (৪২) ও পশ্চিম পুটিয়াখালি গ্রামের নুর আহম্মেদ চৌধুরীর ছেলে সাকিল আহম্মেদ (৪০)। গতকাল রোববার রাতে ইউএনও মাহাবুবা আক্তারের নেতৃত্বে একদল পুলিশ এ অভিযান চালায়। এছাড়া রোববার রাতে পুলিশের বিশেষ অভিযানে আরও ৫ জন পলাতক আসামীকে গ্রেফতার করা হয়েছে। এরা হল- পাড়েরহাট গ্রামের মকবুল খান (৬৫), তার ছেলে সুমন খান (২৮), মধ্য পালট গ্রামের মহাসিন (৩৫), ভাতকাঠি গ্রামের খায়রুল ইসলাম (৩০) ও আদাখোলা গ্রামের শাহ জাহান। রাজাপুর থানার ওসি মাসুদুজ্জামান জানান, মাদকসেবী মিয়া মাহমুদ পাখির নেতৃত্বে ওই এলাকায় মাদকের আখড়া গড়ে তুলেছিল। তাদের কাছ থেকে বিপুল পরিমান গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া বিভিন্ন মামলায় আরও ৫ জন পলাতক আসামীকেও বিশেষ অভিযানে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

রাজাপুরে ১২০ বোতল এ্যালকোহলসহ ভূয়া চিকিৎসক আটক

ঝালকাঠির রাজাপুরে গতকাল সোমবার দুপুরে মধ্য বাজারের সেবা হোমিও ফার্মেসী নামের হোমিও প্যাথিক দোকানে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর অভিযান চালিয়ে ১২০ বোতল এ্যালকোহলসহ নুর মিয়া নামে এক ভূয়া চিকিৎসককে আটক করা হয়েছে। মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ঝালকাঠি জেলা পরিদর্শক সিরাজুল ইসলাম জানান, মির্জাগঞ্জের সুবিতখালি গ্রামের মৃত গোঞ্জে আলীর ছেলে নুর মিয়া নিজেকে চিকিৎসক দাবি করে দীর্ঘদির ধরে অবৈধভাবে এ্যালকোহল বিক্রি করে আসছিলো। তার কোন বৈধ কাগজপত্র নেই। তিনি নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে মানুষের সাথে প্রতারণা করে আসছিলো। তার বিরুদ্ধে রাজাপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

রাজাপুরে ছাত্রলীগের কমিটি ঘোষণায়  সংঘাত, সংবাদ সম্মেলন

ঝালকাঠির রাজাপুর উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণার পর সংঘাতে জড়িয়ে পড়েছে পদবঞ্চিত ছাত্রলীগের নেতাকর্মীরা। কমিটি বাতিলের দাবিতে সোমবার সকাল সাড়ে ১১টায় রাজাপুর রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন এবং উপজেলা সদরে বিক্ষোভ করেছে পদ বঞ্চিত ছাত্রলীগ নেতাকর্মীরা। প্রত্যক্ষদর্শীরা ও পুলিশ জানান, রোববার বিকেলে উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা দেয়ার পর পদবঞ্চিতরা রোববার রাত ৮টার দিকে বাইপাস এলাকার উপজেলা আ’লীগের অফিসের আসবাবপত্র ভাঙচুর, উপজেলা সদরে বিক্ষোভ ও বাইপাস এলাকার আঞ্চলিক মহাসড়কে টায়ারে অগ্নিসংযোগ প্রায় আধা ঘণ্টা অবরোধ করেছে। রাজাপুর থানার ওসি মাসুদুজ্জমানের নেতৃত্বে একদল পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে এবং গাড়ি চলাচল স্বাভাবিক করে দেয়।
জানা গেছে, রোববার বিকেলে জেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ হাদিসুর রহমান মিলন ও সেক্রেটারি মো. জামাল হোমেন মিঠু স্বাক্ষরিত এক বিবৃতির মাধ্যমে দেবাশীষ ঘরামী দেবুকে সভাপতি, দিদারুল আলম খান দিদারকে সাধারণ সম্পাদক, মেহেদি হাসান খান রুবেলকে যুগ্ম সাধারণ সম্পাদক ও আলিম সিকদারকে সাংগঠনিক সম্পাদক করে উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করে। সংবাদ সম্মেলনে উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আবুল হাসনাত আব্দুল্লাহ সুমন লিখিত বক্তব্যে বলেন, বর্তমান আহ্বায়ক কমিটি কেন্দ্রীয় কমিটি অনুমোদিত। সেই কমিটি কেন্দ্রীয় কমিটি কর্তৃক বিলুপ্ত ঘোষণা না করে জেলা ছাত্রলীগ নতুন কমিটি ঘোষণা করেছে। যা ছাত্রলীগের গঠনতন্ত্র পরিপন্থী। তা ছাড়া ঘোষিত কমিটিতে যাদের নাম রয়েছে তারা বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডে সাথে জড়িত এবং সক্রিয়ভাবে ছাত্রলীগে রাজনীতির সাথে জড়িত নয়। এছাড়াও বর্তমানে নতুন কমিটির সেক্রেটারি ও সাংগঠনিক সম্পাদকের পরিবারের সবাই বিএনপির রাজনীতির সাথে জড়িত। তাই এ কমিটি ঘৃনাভরে প্রত্যাখ্যান করছি এবং কাউন্সিলের মাধ্যমে ছাত্র দিয়ে ছাত্রলীগের নতুন কমিটি গঠনের দাবিও করা হয় সংবাদ সম্মেলনে। সংবাদ সম্মেলনে উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক নাসির উদ্দিন মৃধা, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান রিপন, সাতুরিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বাহাদুর হোসেনসহ ছাত্রলীগের অর্ধশত নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আরিফ সভাপতি, তাওহিদ সম্পাদক
ঝালকাঠির স্বেচ্ছাসেবী সংগঠন “মানবতার হাত” এর কমিটি গঠন

ঝালকাঠির বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন “মানবতার হাত” এর কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের সদস্যদের গোপন ভোটের ভিত্তিতে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি পদে মোঃ আরিফুর রহমান ইমরান, সাধারণ সম্পাদক পদে মোঃ তাওহিদ, যুগ্ম সম্পাদক পদে আবু সালেক, সাংগঠনিক সম্পাদক পদে মোঃ রমজান হাওলাদার ও ক্যাশিয়ার পদে মোঃ রায়হান নির্বাচিত হয়। নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন এলজিইডি জামে মসজিদের খতিব হাফেজ মাওঃ মোঃ আমিরুল ইসলাম। পরে নির্বাচিতদের নিয়ে সকল সদস্যদের মতামতের ভিত্তিতে ২১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হবে বলে নেতৃবৃন্দ জানায়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ কুমিল্লা বৈষ্ণবমুড়ায় বনবিহার উৎসব ১০ নভেম্বর পরবর্তী সংবাদ জীবননগরে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীকে জেল-জরিমানা