টাঙ্গাইল প্রতিনিধি: বিএনপি নেতৃত্বধীন ১৮দলীয় জোট ৫ম বারের মতো টানা ৮৩ঘন্টা অবরোধের শেষ দিন মঙ্গলবার অবরোধকারীরা টাঙ্গাইলের গোপালপুরে ২ পুলিশের হাত পা ভেঙ্গে দিয়েছে। আহত দুই পুলিশ সদস্য হচ্ছেন,টাঙ্গাইলের গোপালপুর থানার এসআই শরিফুল ইসলাম ও কনস্টেবল মজিবুর রহমান। মঙ্গল বিকাল ৩টায় ঝাওয়াল ইউনিয়নের ঘোড়ামারা নামক স্থানে এ ঘটনা ঘটে। এসময় পুলিশের ব্যবহৃত মোটর সাইকেলে আগুন ধরিয়ে দেয়। সংবাদ পেয়ে গোপালপুর উপজেলা নিবার্হী অফিসার তানজিনা ইসলাম ও থানার ওসি জসিম উদ্দিন সরকার ঘটনাস্থলে গিয়ে তাদেরকে উদ্ধার করে উপজেলা সদর হাসপাতালে ভর্তি করে। গোপালপুর উপজেলা নিবার্হী অফিসার তানজিনা ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। হামলায় আহত কনস্টেবল মজিবুর রহমানের অবস্থা আশংকাজনক।




