দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লা-৪ দেবিদ্বার নির্বাচনী এলাকায় স্বতন্ত্র প্রার্থী দেবিদ্বার উপজেলা চেয়ারম্যান রাজী মোহাম্মদ ফখরুলের ‘হাতী’ প্রতীক নিয়ে মঙ্গলবার দিনব্যাপী উপজেলার রসুলপুর, সুবিল, ফতেহাবাদ ইউনিয়নের বিভিন্ন গ্রামে এবং বাজারে গনসংযোগকালে বিভিন্ন শ্রেনী-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় ও আগামী দশম জাতীয় সংসদ নির্বাচনে তার ‘হাতী’ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন। তিনি যেখানে যাচ্ছেন সেখানেই জনতার স্বতঃস্ফুর্ত অংশগ্রহন লক্ষ্য করা যাচ্ছে। তার নির্বাচনী প্রচারণায় এরই মধ্যে গ্রামে গ্রামে নির্বাচণী কমিটি গঠন করা হয়েছে। সভা সমাবেশ হচ্ছে বিভিন্ন এলাকায়। তিনি বলেন, আমি পূর্ন প্রস্তুতি নিয়েই মাঠে আছি। আমার নির্বাচণী এলাকায় জনগণ এ নির্বাচনেও আমাকে সমর্থ দিয়েছে। বিভিন্ন শ্রেনী-পেশার মানুষের সঙ্গে কথা বলে, তাদের সঙ্গে নিয়ে ব্যাপক প্রচারনা চালিয়ে যাচ্ছি। এ সময় উপজেলার আ’লীগের যুগ্ন-আহবায়ক ছিদ্দিকুর রহমান ভূইয়া, উপজেলা যুবলীগের সভাপতি হাজি আবুল কাশেম ওমানী, সাধারন সম্পাদক বাবুল হোসেন রাজু, উপজেলা সেচ্ছাসেবকলীগের আহবায়ক শহিদুল্লা খাজা, যুগ্ন আহবায়ক আব্দুল মান্নান মোল্লা, বাছির উদ্দিন, উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক আব্দুল্লা আল মামুন হিরন, পৌর সেচ্ছাসেবক লীগের আহবায়ক সাদ্দাম হোসেন সহ স্থানীয় আওয়ামীলীগ অঙ্গসংগঠনের কয়েকশ নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।




