ads

সোমবার , ১ নভেম্বর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ অভিযান, গ্রেপ্তার ১৭২

খবর টি পড়েছেন : ১৫৮
রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ অভিযান, গ্রেপ্তার ১৭২
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গাদের শীর্ষ নেতা ও আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের (এআরএসপিএইচ) চেয়ারম্যান মুহিবুল্লাহ হত্যার পর থেকে ক্যাম্পগুলোতে বিশেষ অভিযানে এ পর্যন্ত বিভিন্ন অপরাধে ১৭২ জনকে গ্রেপ্তার করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা। এদের মধ্যে মুহিবুল্লাহ হত্যা মামলায় ১০ জন রয়েছে। ওই অভিযানে ইয়াবা ও অস্ত্র জব্দ করা হয়। ১ নভেম্বর সোমবার ওইসব তথ্য জানিয়েছেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক এসপি নাইমুল হক। তিনি জানান, ২৯ সেপ্টেম্বর মুহিবুল্লাহ হত্যাকাণ্ডের পর থেকে রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের বিরুদ্ধে বিশেষ অভিযান অব্যাহত রাখা হয়। রোহিঙ্গা ক্যাম্পে প্রভাব বিস্তার করা বিভিন্ন সংগঠনের ১১৪ জনসহ এ পর্যন্ত ১৭২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাছাড়া মাদক ব্যবসা, চোরাচালানের সঙ্গে সংশ্লিষ্ট, ওয়ারেন্টভুক্ত আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত আরও ৫৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

Shamol Bangla Ads

জানা গেছে, ওই অভিযানে ১১ হাজার ২৯৪ পিস ইয়াবা, ৪০ গ্রাম গাঁজা, চারটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র, ৪ রাউন্ড কার্তুজ, ২ রাউন্ড ৭.৬২ চায়না রাইফেলের গুলি, ১৪টি রামদা, পাঁচটি লোহার হাসুয়া, একটি কিরিজ, ১২টি দা, তিনটি লম্বা আকৃতির ধামা, একটি ছোরা ও একটি রড উদ্ধার করা হয়। তাছাড়া অবৈধ মজুদ করে রাখা ৬০০ কেজি চাল, ৮৯ লিটার তেল জব্দ করা হয়।

রোহিঙ্গা ক্যাম্পের দুর্বৃত্তদের বিরুদ্ধে এমন অভিযান চলবে বলেও জানান এই কর্মকর্তা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ প্রাইজবন্ডের ১০৫তম ড্র অনুষ্ঠিত, প্রথম পুরস্কার বিজয়ী ০৪৬৯০৮০ পরবর্তী সংবাদ স্কুল-কলেজ শিক্ষার্থীদের টিকাদান শুরু

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads