ads

শনিবার , ২৯ মার্চ ২০১৪ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কুষ্টিয়ায় মাইক্রোবাস চাপায় ভ্যান চালক নিহত

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মার্চ ২৯, ২০১৪ ১:২৪ অপরাহ্ণ

Road_Accident-254কুষ্টিয়া প্রতিনিধি : শহরতলীর খাজানগর এলাকায় মাইক্রোবাসের সাথে ভ্যানের মুখোমুখি সংঘর্ষে সিদ্দিক (৪০) নামে এক ভ্যান চালক নিহত হয়েছে। ২৯ মার্চ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার খাজানগর ফ্রেশ এগ্রো রাইচ মিলের সামনে এ সড়ক দূর্ঘটনা ঘটে।

Shamol Bangla Ads

মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল খালেক জানান, শনিবার সকালে চুয়াডাঙ্গা থেকে কুষ্টিয়াগামী একটি মাইক্রোবাস খাজানগর এগ্রো রাইচ মিলের সামনে রাস্তা ওভারটেক করার সময় খাজানগর গামী একটি ভ্যানকে সামনে থেকে চাপা দেয়। এ সময় মাইক্রোবাসের চাপায় ঘটনাস্থানেই ভ্যান চালক সিদ্দিক মারা যান।

পুলিশ নিহতের লাশ উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
নিহত সিদ্দিক খাজানগর দক্ষিণ পাড়া এলাকার নাজিম উদ্দিনের ছেলে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!