এস.এম তারেক নেওয়াজ, হোসেনপুর (কিশোরগঞ্জ) : কিশোরগঞ্জের হোসেনপুরে প্রাথমিক বিদ্যালয়ের জমি দখল করে কেন্দ্রিয় ওলামালীগ নেতার বিরুদ্ধে মার্কেট নির্মানের অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে ক্ষুব্দ এলাকাবাসী উপজেলা নির্বাহী অফিসারে নিকট লিখিত অভিযোগ দায়ের করে জরুরী প্রতিকার দাবি করেছেন।
অভিযোগে জানা যায়, উপজেলার চরপুমদি গ্রামের বাসীন্দা ও কেন্দ্রিয় ওলামালীগের যুগ্ম সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম ভ‚ইয়া ১৯৩৬ সনে প্রতিষ্ঠিত চরপুমদি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত জমি অবৈধ দখল করে তাতে মার্কেট নির্মান শুরু করে। এতে স্থানীয় লোকজন প্রথমে প্রতিবাদ জানিয়ে নির্মান কাজ বন্ধ রাখতে বললেও সাইফুল ইসলাম কোন কর্ণপাত না করে মার্কেট নির্মান অব্যাহত রাখে। এরই ধারাবাহিকতায় স্থানীয় ইউপি সদস্য গিয়াস উদ্দিনের নেতৃত্বে এলাকাবাসী হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল কালাম আজাদের নিকট লিখিত অভিযোগ দায়ের করে স্কুলের জমি পূনরুদ্ধারের দাবি জানালে ইউএনও পুমদি ইউনিয়ন সহকারী ভ‚মি কর্মকর্তা মোছা. সেলিনা বেগমকে সরেজমিনে তদন্ত করে সুস্পষ্ট মতামতসহ জরুরি প্রতিবেদন দাখিল করতে বলেন।
অভিযোগ উঠেছে, ওলামালীগ নেতা সাইফুল গং স্থানীয় একটি প্রভাবশালী মহলের পৃষ্টপূষকতায় ওই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের জমি ও মূল্যবান দুটি গাছ দখলে নিয়ে মার্কেট নির্মান করতে মরিয়া হয়ে উঠেছে।
সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শনকালে ৪৭ নম্বর চরপুমদি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. কামরুন্নাহার জানান, স্কুলের জায়গায় মুল্যবান একটি মেহগনি গাছ ও একটি রেইন-ট্রি গাছ সাইফুল ইসলাম জোরপূর্বক কেটে নিয়ে ওই জায়গায় মার্কেট নির্মান শুরু করলে তিনি বহুবার নিষেধ করে প্রতিকার না পেয়ে বিষয়টি উর্ধ্বতন কতৃপক্ষকে জানিয়েছি।
এ বিষয়ে কেন্দ্রিয় ওলামালীগ নেতা সাইফুল ইসলাম ভ‚ইয়া সাংবাদিকদের জানান, তিনি নিজের জমিতেই মার্কেট নির্মান করছেন, স্কুলের জমিতে নয়। এটি তার বিরুদ্ধে স্থানীয় একটি মহলের ষড়যন্ত্র বলেও দাবি করেন তিনি।
এ ব্যাপারে স্থানীয় এসিল্যান্ডের দায়িত্বে থাকা হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল কালাম আজাদ জানান, বিষয়টি অধিকতর গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পরই দ্রুত ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন।




