মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি : উপজেলার সদর ইউনিয়নের কালপোহা গ্রামে রবিবার রাতে তানজিলা খাতুন(২৮) নামে দুই সন্তানের জননীকে পাষন্ড স্বামী বাচ্চু পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে । নিহত তানজিলার ভাই আঃ কুদ্দুস জানান তার বোনকে বাচ্চু নিষ্ঠুর ভাবে পিটিয়ে হত্যা করেছে । প্রতিবেশীরা জানায় তানজিলাকে প্রায়ই স্বামী দৈহিক ভাবে বিভিন্ন সময়ে নির্যাতন করতো। ঘটনার দিন সন্ধ্যায় বাচ্চু প্রতিবেশীদের ডেকে জানায় তার স্ত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। প্রতিবেশীরা তানজিলাকে মধুখালী সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। তার লাশ বাড়ী ফিরে নিয়ে উঠানে ফেলে ঘাতক স্বামী বাচ্চু ও তার ভাই পালিয়ে যায় । রাতে সরজমিনে বাচ্চুর ঘর তালাবদ্ধ দেখা য্য়।পারিবারিক কলহের কারনে হত্যাকান্ড ঘটতে পারে বলে এলাকা বাসিদের ধারনা । সোমবার ২৩ ডিসেম্বর মধুখালী থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর মর্গে প্রেরন করেছে। এ ব্যাপারে মধুখালী থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে মামলা নং ২৮/১৩।




