শ্যামলবাংলা ডেস্ক : অনুমোতি না পাওয়ায অবশেষে ২৪ ডিসেম্বর মঙ্গলবার ঢাকায় হেফাজতে ইসলামের সমাবেশ স্থগিত করেছে সংগঠনটি। সোমবার রাজধানীর বারিধারার জামিয়া মাদানিয়া মাদ্রাসায় এক সংবাদ সম্মেলনে হেফাজতে ইসলামের ঢাকা মহানগর শাখার আহ্বায়ক নূর হুছাইন কাসেমী ওই কথা জানান।

কাসেমী বলেন, আমরা অশান্তি চাই না। সরকারের বাধার কারণে আপাতত কালকের (মঙ্গলবার) সমাবেশ হচ্ছে না। তিনি বলেন, আমরা সমাবেশের সব প্রস্তুতি নিয়েছিলাম। অনুমতির জন্য গত ৩০ নভেম্বর আবেদনও করেছিলাম। কিন্তু সরকার বলেছে, তারা কোনোভাবেই অনুমতি দেবে না।
উলেখ্য গত ৫ মে তারা মতিঝিলে সমাবেশ ডেকে ঢাকার বিভিন্ন স্থানে তাণ্ডব চালায়, যাতে সংঘাতে নিহত হন বেশ কয়েকজন। হেফাজতকর্মীরা শাপলা চত্বরে টানা অবস্থানের ঘোষণা দিলে রাতে সাঁড়াশি অভিযানে তাদের তুলে দেয়া হয়




